Logo
শিরোনাম
ঈদগাঁওতে হোসাইনিয়া তাহফিজুল কোরআন মাদ্রাসার শিক্ষা সফর অনুষ্ঠিত ঈদগাঁওতে জামায়াতের নির্বাচনী গণমিছিল ও পথসভা অনুষ্ঠিত বিলাইছড়িতে দীপেন দেওয়ানের সমর্থনে শেষ মূহুর্তেও প্রচারণায় ব্যস্ত বিএনপি পটিয়া চক্রশালা কৃষি স্কুলে এসএসসি পরীক্ষার্থী ও অভিভাবকদের সাথে  মতবিনিময় সভা অনুষ্ঠিত  লামায় উপজেলায় ৪২ ভোট কেন্দ্রের মধ্যে ৩৫টি ঝুঁকিপূর্ণ বিলাইছড়ির দুর্গম ফারুয়া ইউনিয়নে আরও ২ টি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছালো হেলিকপ্টারে দুর্গম ফারুয়াতে প্রচারণায় ব্যস্ত পহেল চাকমা ৬জন ছাত্রকে পাপড়ী, ১জন ছাত্রীকে হিজাব দিলো ঈদগাঁও দারুল আবরার হিফজ মাদ্রাসা পটিয়ায় গনসংযোগকালে পেয়ারু: ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য মোমবাতিতে ভোট দিন।  রাঙ্গামাটির জুরাছড়িতে দায়িত্ব পালনের সময় আনসার সদস্যের মৃত্যু

ঈদগাঁওতে জামায়াতের নির্বাচনী গণমিছিল ও পথসভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও

ঈদগাঁওতে জামায়াতের উদ্যোগে গণমিছিল ও নির্বাচনী পথসভায় জনতার ঢল নেমেছে।

৮ ফ্রেরুয়ারী (রবিবার) দুপুরে ঈদগাঁও উপজেলা জামায়াত আয়োজিত মিছিলটি আলমাছিয়া মাদ্রাসা  থেকে বঙ্গিম বাজার ও বাজার এলাকা প্রদক্ষিণ করে বাসস্টেশনের নিবার্চনী পথসভায় যোগ দেন। মিছিলটিতে হাত নেড়ে শুভেচ্ছা জানান (কক্সবাজার ৩) সদর,রামু এবং ঈদগাঁও আসনের দাঁড়িপাল্লা মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী শহীদুল আলম বাহাদুর।

ঈদগাঁও উপজেলা জামায়াতের আমীর ছলিম উল্লাহ জিহাদীর সভাপতিত্বে,সাধারণ সম্পাদক মাওলানা নুরুল আজীমের পরিচালনায় বক্তব্য রেখেছেন দাঁড়িপাল্লা মনোনীত পদপ্রার্থী শহিদুল আলম বাহাদুর। আরো বক্তব্য রাখেন, ডাকসুর জিএস এসএম ফরহাদ,সাবেক জেলা জামায়াত আমীর মোস্তাফিজুর রহমান,কক্সবাজার সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এড. সলিম উল্লাহ বাহাদুর, ইসলামপুর চেয়ারম্যান মাও: দেলোয়ার হোসাইন,খেলাফত মজলিস নেতা শহিদুল্লাহ মিয়াজী,জুনাইদ মাহমুদ। এতে স্থানীয় নেতৃবৃন্দরাও উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, জুহুরের পর থেকে ঈদগাঁও উপজেলার পাঁচটি ইউনিয়ন ইসলামপুর,ইসলামাবাদ, পোক খালী জালালাবাদ ও ঈদগাঁও ইউনিয়নের পাড়া মহল্লা থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে আলমাছিয়া মাদ্রাসা এলাকায় জমায়েত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!