Logo
শিরোনাম
ঈদগাঁওতে হোসাইনিয়া তাহফিজুল কোরআন মাদ্রাসার শিক্ষা সফর অনুষ্ঠিত ঈদগাঁওতে জামায়াতের নির্বাচনী গণমিছিল ও পথসভা অনুষ্ঠিত বিলাইছড়িতে দীপেন দেওয়ানের সমর্থনে শেষ মূহুর্তেও প্রচারণায় ব্যস্ত বিএনপি পটিয়া চক্রশালা কৃষি স্কুলে এসএসসি পরীক্ষার্থী ও অভিভাবকদের সাথে  মতবিনিময় সভা অনুষ্ঠিত  লামায় উপজেলায় ৪২ ভোট কেন্দ্রের মধ্যে ৩৫টি ঝুঁকিপূর্ণ বিলাইছড়ির দুর্গম ফারুয়া ইউনিয়নে আরও ২ টি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছালো হেলিকপ্টারে দুর্গম ফারুয়াতে প্রচারণায় ব্যস্ত পহেল চাকমা ৬জন ছাত্রকে পাপড়ী, ১জন ছাত্রীকে হিজাব দিলো ঈদগাঁও দারুল আবরার হিফজ মাদ্রাসা পটিয়ায় গনসংযোগকালে পেয়ারু: ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য মোমবাতিতে ভোট দিন।  রাঙ্গামাটির জুরাছড়িতে দায়িত্ব পালনের সময় আনসার সদস্যের মৃত্যু

পটিয়া চক্রশালা কৃষি স্কুলে এসএসসি পরীক্ষার্থী ও অভিভাবকদের সাথে  মতবিনিময় সভা অনুষ্ঠিত 

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্টান পটিয়া উপজেলার কচুয়াই ইউনিয়নের   চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের ২০২৬ ইং এর এসএসসি পরীক্ষার্থী ও অভিভাবকদের সাথে

মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

(৮ ফেব্রুয়ারী) রবিবার সকালে স্কুলের  মিলনায়তনে  আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্বে করেন চক্রশালা কৃষি স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ  নাছির উদ্দীন।

মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন পটিয়া উপজেলা  একাডেমিক সুপারভাইজার বাবুল কান্তি দে। সহকারী শিক্ষক বজলুল রশিদ শাওন এর উপস্থাপনায় বিশেষ অতিথি ছিলেন

বিদ্যালয় পরিচালনা কমিটির অভিভাবক সদস্য মোহাম্মদ  শাহ্ ইলিয়াস চৌধুরী, প্রধান বক্তা ছিলেন বিদ্যালয়ের সাবেক শিক্ষানুরাগী সদস্য ইন্জিনিয়ার জসিম উদ্দিন, সাবেক অভিভাবক সদস্য মোহাম্মদ হাসেম,স্কুলের  সহকারী প্রধান শিক্ষক সমর কান্তি বিশ্বাস,  সিনিয়র শিক্ষক সাধন চন্দ্র দে, রবীন্দ্র ঘোষ, রমা ভট্টাচার্য, জান্নাতুল ফেরদৌস, মোহাম্মদ  মুসা, আনন্দমোহন মজুমদার, রাজিয়া বেগম, মিলি ঘোষ, জুয়েল দাশ, মোঃ রিয়াদ, মিজানুর রহমান, আবুল হোসেন, দুলাল চৌধুরী রিঙ্কু চক্রবর্তী,জুয়েল চক্রবর্তী, টুম্পা সিংহ, মনোয়ারা বেগম, নিউটন দাশ, ইসমত জাহান,লিটন দে, প্রিয়াঙ্কা চৌধুরী।

প্রধান অতিথি’র বক্তব্যে একাডেমিক সুপারভাইজার বাবুল কান্তি দে বলেন,

এসএসসি পরীক্ষায় ভালো ফলাফল জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। এজন্য পাঠ্যবই গভীরভাবে পড়া, নিয়মিত রুটিন মেনে রিভিশন, সৃজনশীল ও নৈর্ব্যক্তিক (MCQ) প্রশ্নের জন্য আলাদা প্রস্তুতি এবং দুর্বল বিষয়গুলোতে বেশি সময় দেওয়া প্রয়োজন। এছাড়া, আত্মবিশ্বাস ধরে রাখা, না দেখে লেখার অভ্যাস করা এবং শিক্ষকদের পরামর্শ মেনে চলা ভালো রেজাল্টের মূল চাবিকাঠি।

সভাপতির বক্তব্যে স্কুলে প্রধান শিক্ষক মোহাম্মদ নাছির উদ্দীন বলেন, এসএসসি পরীক্ষার্থীদের অবশ্যই মনোযোগী হয়ে লেখা পড়া করতে হবে, অনেক দুর্বল  ছাত্রও কঠোর অধ্যবসায়ের দ্বারা ভালো ফল লাভ করতে সক্ষম হয়েছে। তেমনি অনেক মেধাবী ছাত্রও শ্রমবিমুখতার কারণে পরীক্ষায় কাঙ্ক্ষিত ফলাফল করতে ব্যর্থ হয়েছে, জীবনে সফল হওয়ার কোনো শর্ট টেকনিক নেই, পৃথিবীতে যারা সাফল্যের শীর্ষে পৌঁছেছেন তাদের সাফল্যের মূলে রয়েছে নিরলস পরিশ্রম আর অধ্যবসায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!