Logo
শিরোনাম
বিলাইছড়ির দুর্গম ৫ কেন্দ্রের জনবল ও সরঞ্জাম হেলিকপ্টারে নিরাপদে ফিরলো সদরে অবৈধ বালু-মাটির ব্যবসা বন্ধ করতে কঠোর বার্তা এমপি কাজলের বান্দরবানে বৃদ্ধার গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ ঈদগাঁওতে ধানের শীষের বিজয়ে পাঁচ শতাধিক পরিবারের মাঝে খাবার দিল বিএনপি উৎসব মুখর পরিবেশে ভোট সম্পন্ন,, রাজস্থলীতে ১২টি কেন্দ্রে ফলাফল প্রকাশ ঈদগাঁওতে ধানের শীষের বিজয় মিছিল  অনুষ্ঠিত কক্সবাজার- ৩ আসনে ধানের শীষ প্রতীকের লূৎফুর রহমান কাজল এগিয়ে বিলাইছড়িতে শান্তিপুর্ণভাবে নির্বাচন সম্পন্ন, ৫০.৪২ %  কাস্টিং কক্সবাজার-১ আসনে ধানের শীষের দাপট…. ৭৪ কেন্দ্রে ৫৭ হাজারের বেশি ভোটে এগিয়ে সালাহউদ্দিন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন….. ঈদগাঁও উপজেলায় পুরুষ ভোটারের চেয়ে নারী ভোটারদের উপস্থিতি বেশি

বিলাইছড়ির দুর্গম ৫ কেন্দ্রের জনবল ও সরঞ্জাম হেলিকপ্টারে নিরাপদে ফিরলো সদরে

সুজন কুমার তঞ্চঙ্গ্যা,

 

রাঙ্গামাটি জেলা প্রতিনিধি:-গত ১২ ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯ নং রাঙ্গামাটির আসনে বাংলাদেশে সবচেয়ে দুর্গম উপজেলা  বিলাইছড়ির বড়থলি ও ফারুয়া ইউনিয়নে হেলিসর্টি ৫ টি কেন্দ্রের ভোটগ্রহণকারী জনবল,ফলাফল ও নির্বাচনী সরঞ্জামসহ সদরে নিরাপদে পৌঁছেন বলে জানা গেছে। এতে যাওয়া- আসাসহ প্রায় এক সপ্তাহ সময় লেগেছে।

রবিবার (১৫ ই ফেব্রুয়ারি)  দুপুরে বিমানবাহিনীর হেলিকপ্টারে বিলাইছড়ি সেনা জোনে পৌঁছালে সর্বশেষ টীম সেখান থেকে উপজেলায় পৌঁছান বলে জানান উপজেলা  নির্বাহী অফিসার হাসনাত জাহান খান। তিনি জানান, ১৩ টি কেন্দ্রে  শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সু-সম্পন্ন হয়েছে। তিনি আরো জানান, দুর্গম রাইমং ছড়া বেসরকারি প্রা: বিদ্যালয় কেন্দ্রে গত ৭ ফেব্রুয়ারি, ৮ ফেব্রুয়ারী  ফারুয়া সরকারি প্রা: ও তারাছড়ি বেসরকারি প্রা: বিদ্যালয় এবং ১০ ফেব্রুয়ারিতে প্রাংজং পাড়া ও বড়থলি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে হেলিকপ্টারে তাদের পাঠানো হয়। আর  ১৩ ই ফেব্রুয়ারি হতে পর্যায়ক্রমে  আজ ১৫ ই ফেব্রুয়ারি পর্যন্ত আকাশ পথে  নিরাপদে সবাই চলে আসে।

 

এছাড়াও উপজেলা নির্বাচন অফিসার ছালেহ আহাম্মদ ভুইঁয়া জানান, সব কেন্দ্রের ফলাফল ও ব্যালট এবং বাক্সসহ প্রিজাইডিং অফিসারের কাছ হতে  বুঝে পেয়েছেন বলেও জানান,তিনি আরো জানান  উপজেলায় সর্বমোট ২৪৫১৫:ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ১২৪৩৮ জন। যা শতকরা হার  ৫০.৪২ %। তার মধ্যে  দীপেন  দেওয়ান ( ধানের শীষ প্রতীক ) পেয়েছেন ১০৮৮৭ ভোট। আর হ্যাঁ’র পক্ষে  ভোট দিয়েছেন  ১৯৮৯ টি , না এর পক্ষে ভোট দিয়েছেন  ৯৫০৭, প্রদত্ত বৈধ ভোটের সংখ্যা এর সমষ্টি ১১৪৯৬, বাতিল ৯৪২ টি ভোট।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!