Logo
শিরোনাম
পোকখালীতে যুবকের ছুরিকাঘাতে মোস্তফা কামাল নিহত পটিয়ায় হযরত মকবুল শাহ্ (রহ:) এর ৮২ তম পবিত্র বার্ষিক ওরশ শরীফ সম্পন্ন। বিলাইছড়িতে চমক দেখালেন বিএনপির  কাদের: ব্যবস্থা করলেন কাদার উপরে শক্ত মাটি বসিয়ে মানুষ যাতায়াতের শিক্ষাঙ্গন হালচাল-১  ঈদগাঁওতে আমির সুলতান এন্ড দিল নেওয়াজ হাইস্কুল শিক্ষাক্ষেত্রে সফলতার দ্বারপ্রান্ত বিলাইছড়ির দুর্গম ৫ কেন্দ্রের জনবল ও সরঞ্জাম হেলিকপ্টারে নিরাপদে ফিরলো সদরে অবৈধ বালু-মাটির ব্যবসা বন্ধ করতে কঠোর বার্তা এমপি কাজলের বান্দরবানে বৃদ্ধার গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ ঈদগাঁওতে ধানের শীষের বিজয়ে পাঁচ শতাধিক পরিবারের মাঝে খাবার দিল বিএনপি উৎসব মুখর পরিবেশে ভোট সম্পন্ন,, রাজস্থলীতে ১২টি কেন্দ্রে ফলাফল প্রকাশ ঈদগাঁওতে ধানের শীষের বিজয় মিছিল  অনুষ্ঠিত

পোকখালীতে যুবকের ছুরিকাঘাতে মোস্তফা কামাল নিহত

বিশেষ প্রতিবেদক,ঈদগাঁও

ঈদগাঁও উপজেলার পোকখালীতে ছুরির আঘাতে মোস্তফা কামাল নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারী ) সোমবার সন্ধ্যায় পোকখালী সাদা ঘোনা নামক এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব বিরোধের জেরে কামালকে দুর্বৃত্তরা ছুরিকাঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ঈদগাঁওতে একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হলে তাকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। পরে সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক কামাল কে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঈদগাঁও থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। এ ঘটনায় থানা পুলিশ ১জনকে আটক করতে সক্ষম হয়েছেন।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!