Logo
শিরোনাম
পোকখালীতে যুবকের ছুরিকাঘাতে মোস্তফা কামাল নিহত পটিয়ায় হযরত মকবুল শাহ্ (রহ:) এর ৮২ তম পবিত্র বার্ষিক ওরশ শরীফ সম্পন্ন। বিলাইছড়িতে চমক দেখালেন বিএনপির  কাদের: ব্যবস্থা করলেন কাদার উপরে শক্ত মাটি বসিয়ে মানুষ যাতায়াতের শিক্ষাঙ্গন হালচাল-১  ঈদগাঁওতে আমির সুলতান এন্ড দিল নেওয়াজ হাইস্কুল শিক্ষাক্ষেত্রে সফলতার দ্বারপ্রান্ত বিলাইছড়ির দুর্গম ৫ কেন্দ্রের জনবল ও সরঞ্জাম হেলিকপ্টারে নিরাপদে ফিরলো সদরে অবৈধ বালু-মাটির ব্যবসা বন্ধ করতে কঠোর বার্তা এমপি কাজলের বান্দরবানে বৃদ্ধার গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ ঈদগাঁওতে ধানের শীষের বিজয়ে পাঁচ শতাধিক পরিবারের মাঝে খাবার দিল বিএনপি উৎসব মুখর পরিবেশে ভোট সম্পন্ন,, রাজস্থলীতে ১২টি কেন্দ্রে ফলাফল প্রকাশ ঈদগাঁওতে ধানের শীষের বিজয় মিছিল  অনুষ্ঠিত

শিক্ষাঙ্গন হালচাল-১  ঈদগাঁওতে আমির সুলতান এন্ড দিল নেওয়াজ হাইস্কুল শিক্ষাক্ষেত্রে সফলতার দ্বারপ্রান্ত

এম আবু হেনা সাগর, ঈদগাঁও

কোলাহলমুক্ত,মনোরম প্রাকৃতিক পরিবেশে গড়ে উঠা আমির সুলতান এন্ড দিল নেওয়াজ বেগম হাইস্কুলটি হাঁটি হাঁটি পা পা করে শিক্ষা ক্ষেত্রেই সফলতার দ্বারপ্রান্তে।
এটি কক্সবাজারের ঈদগাঁও উপজেলার সদর ইউনিয়ন দক্ষিণ মাইজ পাড়ায় অবস্থিত। সূদুর আমেরিকা প্রবাসী সফট ইঞ্জিনিয়ার মো: শহিদ উল্লাহ এক একর জায়গায় বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। ২০২২ সালেই প্রতিষ্ঠাকালীন সময়ে সহ যোগী হিসেবে প্রতিষ্ঠাতার পাশে স্কুলকে সার্বিক পরামর্শ দিয়ে এগিয়ে নিতে সহায়ক ছিলেন – সাজেদ সুলতান,জাহেদ ফরাজী,রাশেদুল হক ও ইয়াছির সুলতানসহ আরো অনেকে।

জানা যায়,চার বছর পূর্বে শুরুর দিকে ৬ষ্ঠ শ্রেনী পযন্ত পাঠদান চলে। সেই সময়ে শিক্ষার্থী ছিল মাত্র ৫২ জন। বর্তমানে ২০২৬ পযন্ত পযার্য়ক্রমে ৯ম শ্রেনী পযন্ত পাঠদান চলছেই। যেটিই প্রধান শিক্ষকের ব্যাপক প্রচেষ্টা আর পরিশ্রমের ফলে সম্ভব হয়ে উঠেছে। প্রতিষ্ঠানে ছাত্র-ছাত্রীর সংখ্যা ১৫৫ জনসহ শিক্ষক-শিক্ষিকা রয়েছে ১০ জন। সম্পূর্ণ সরকারী নিয়মনীতি অনুসারে চলছে এই বিদ্যালয়টি।

পরিদর্শনকালে দেখা যায়, চট্টগ্রাম- কক্সবাজার মহাসড়কের পাশঘেষে বিদ্যালয়ের চারপাশেই সুন্দর পরিবেশ। ১ একর জায়গার উপর নির্মিত স্কুলে প্রথমে একটি একতলা ভবন থাকলেও পরবর্তীতে নতুন আরো একটি ভবন করা হয়।

আমির সুলতান এন্ড দিল নেওয়াজ বেগম হাই স্কুলে নিয়মিত পাঠদানের পাশাপাশি সপ্তাহে এক দিন স্পোকেন ইংলিশ,দূবল ছাত্রছাত্রীদের জন্য বিশেষ ক্লাসের ব্যবস্থা করে যাচ্ছে শিক্ষক মন্ডলী

এছাড়াও শিক্ষার্থীদের মেধা বিকাশে বিতর্ক প্রতি যোগিতার উদ্যোগ গ্রহণ ও বিজ্ঞান চর্চার ক্ষেত্রে প্রয়োজনীয় উদ্যােগ নিচ্ছেন বলেও জানিয়েছেন শিক্ষকরা।

স্কুলের প্রধান শিক্ষক সাজেদ সুলতান জানান, বৃহৎ এলাকার আশেপাশে গ্রামে অসহায় ও হত দরিদ্র শিক্ষা বঞ্চিত শিক্ষার্থীদের লেখাপড়ার করার চিন্তাচেতনা থেকে বিদ্যালয়টির প্রতিষ্ঠা। আমেরিকা প্রবাসী সফট ইঞ্জিনিয়ার মো: শহিদ উল্লাহের হাতে গড়া শিক্ষা প্রতিষ্ঠানটি পাঠদানে সফলতার সাথে এগিয়ে যাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!