সুজন কুমার তঞ্চঙ্গ্যা,
রাঙ্গামাটি জেলা প্রতিনিধিঃ শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চিত্রাঙ্কন,কবিতা আবৃত্তি এবং কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের আঁকা স্ব-চক্ষে পরিদর্শন করলেন ইউএনও হাসনাত জাহান খান।
তিনি শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা কনফারেন্স রুমে কুইজ ও কবিতা আবৃত্তি, মিলনায়তনে ৫২ সালে ভাষা আন্দোলনের শহীদের শহিদ মিনার এবং শহিদের বিভিন্ন স্মৃতি ক্ষুদে শিল্পীদের নিখুঁত ভাবে রংতুলিতে আঁকা দেখে মুগ্ধ হন। এসময় উপস্থিত ছিলেন উপজেলার প্রানী সম্পদ কর্মকর্তা ডা.মোহাম্মদ গোলাম আজম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা রুবেল বড়ুয়া, বিলাইছড়ি কলেজের প্রভাষক ইয়াসমিন সুলতানা মনি, কেরনছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পুতুল চন্দ্র তঞ্চঙ্গ্যাসহ বিভিন্ন প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ের শিক্ষক- শিক্ষিকা । ২১ শে ফেব্রুয়ারি শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি