রাজস্থলী প্রতিনিধি,
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে রাঙ্গামাটি রাজস্থলী উপজেলার সর্বস্বরের পক্ষ হতে ভাষা শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা ও ভালোবাসা জানানো হয়েছে।
দিবাগত রাত ১২টা ১ মিনিটে রাজস্থলী উপজেলা প্রশাসনের উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্যদিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। এসময় রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিনা আক্তার এর নেতৃত্বে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ এবং সরকারি বিভিন্ন দপ্তরের পক্ষ হতে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এছাড়া বাংলাদেশ পুলিশ রাজস্থলী থানার পক্ষে পরিদর্শক হাফিজ আহম্মদ এর নেতৃত্বে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এছাড়া বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠন এর পক্ষ হতে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। এসময় রাজস্থলী উপজেলা বিএনপির সভাপতি মাষ্টার খলিলুর রহমান শেখ সম্পাদক মঞো মারমা ,সিনিয়র সহ সভাপতি আবুল হাসেম মেম্বার,সহ সভাপতি ছকির আহম্মদ, সাবেক সাধারণ সম্পাদক চাথোয়াই মারমা সহ দলের বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এদিকে এদিন নানা সামাজিক সংগঠন এর পক্ষ হতে একুশের প্রথম প্রহরে রাজস্থলী উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের স্মরণ করা হয়েছে।
অপরদিকে দিবসটি উপলক্ষে রাজস্থলী উপজেলা প্রশাসনের উদ্যোগে শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় রাজস্থলী উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিনা আক্তার । এ সময় বিভিন্ন বিভাগের কর্মকর্তা, রাজনৈতিক সামাজিক, সাংবাদিক বৃন্দগন উপস্থিত ছিলেন। আলোচনা সভার পর শহীদ দিবস পালন উপলক্ষে বিভিন্ন বিষয়ের উপর চিত্র অঙ্গন, সুন্দর হাতের লেখার প্রতিযোগীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি