Logo
শিরোনাম
চকরিয়ায় ডাকাতের হামলায় মাংস বিক্রেতা নিহত, আহত ৩ ঈদ সামনে রেখে চকরিয়ায় সাঁড়াশি অভিযান: মার্কেটে ছিনতাইয়ের সময় হাতেনাতে আটক ৪ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে  নাইক্ষ্যংছড়িতে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নাইক্ষ‍্যংছড়িতে-৩৪ বিজিবির অভিযানে বিপুল ইয়াবার চালান সহ আটক -১ বাংলাদেশের ঐতিহ্য হচ্ছে উপজাতীয় ভাষা শহিদ দিবসে ইউএনও- হাসনাত জাহান খান ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত রাজস্থলীতে শ্রদ্ধা ও ভালোবাসায় ভাষা শহীদদের স্মরণ। ঈদগাঁওতে শহীদ মিনারে ফুল দিতে গিয়ে ছাত্রলীগ কর্মী আটক পটিয়া সাতগাছিয়া দরবার শরীফ বড় মিয়া মঞ্জিলের পক্ষ থেকে মাসব্যাপী ইফতার বিতরণ শুরু। ঈদগাঁওতে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে অভিযান 

চকরিয়ায় ডাকাতের হামলায় মাংস বিক্রেতা নিহত, আহত ৩

মো. কামাল উদ্দিন, নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজারের চকরিয়ায় সশস্ত্র ডাকাত দলের হামলায় এক পথচারী নিহত এবং আরও ৩ জন গুরুতর আহত হয়েছেন।

শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার কাকারা ইউনিয়নের শাহ্ ওমর মাজারের পশ্চিমে সেবাখোলা ডুমচিতা পুকুর সংলগ্ন ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। ডাকাতরা পথচারীদের জিম্মি করে নগদ টাকা ও মোবাইল ফোনসহ সর্বস্ব লুট করে নিয়ে যায়।

নিহত মোহাম্মদ মুজিব (৪০) কাকারা ইউনিয়নের ৫নং ওয়ার্ড কসাইপাড়া এলাকার মৃত ফকির আহমদের ছেলে। সে পেশায় একজন মাংস বিক্রেতা বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, নিহত মুজিব ও তার সঙ্গী একই এলাকার মোহাম্মদ জহিরের ছেলে মোঃ আরিফ (২৮), মৃত মোঃ কালুর ছেলে মোঃ মোজাম্মেল (৪৫), ও ৩নং ওয়ার্ড লোটনী এলাকার গোলাম কাদের এর ছেলে মোহাম্মদ খোরশেদ ( ৪০) শনিবার রাতে শাহ্ ওমর মাজার থেকে দাওয়াত খেয়ে বাড়ি যাওয়ার পথে সেবাখোলা ডুমচিতা পুকুর সংলগ্ন ব্রিজের পাশে ডাকাত দলের সামনে পড়ে যায়। মুহুর্তেই ডাকাত দলেরা তাদের জিম্মি করে সর্বস্ব ছিনিয়ে নেই। পরে তাদেরকে হাত-পা বেঁধে তামাক খেতে ফেলে পালিয়ে যায় তারা।

পরবর্তীতে হাত-পা বাঁধা অবস্থায় মোঃ আরিফ কোনরকম ছুটে স্থানীয় লোকজনদের খবর দিলে তারা খবর পেয়ে আহতদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আহতদের মধ্যে মোহাম্মদ মুজিব (৪০) কে মৃত ঘোষণা করেন।

আহত অপর তিনজনের মধ্যে দুইজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন।

চকরিয়া থানার ওসি মনির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ডাকাতের হামলায় একজনের মৃত্যুর খবর পেয়েছি। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। ঘটনার সাথে জড়িত ডাকাতদের গ্রেপ্তারের জন্য অভিযান শুরু হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!