এম আবু হেনা সাগর, ঈদগাঁও
আর কিছুদিন পর পবিত্র ঈদুল ফিতর। জমে উঠেছে কেনাকাটা। নানা শ্রেণী পেশার মানুষ নিজ নিজ সামর্থ্য অনুযায়ী কেনাকাটায় এখন ব্যস্ত সময় পার করছেন। বিপণী বিতান গুলোতে জমছে কেনাবেচায়।
দক্ষিণ চট্টলার বৃহৎ বানিজ্যিক কেন্দ্র কক্সবাজারের ঈদগাঁও বাজারে ১০ রমজান পার হতে না হতে শুরু হলো ব্যবসায়ীদের ঈদ ব্যবসা। প্রতিবছরের ন্যায় এ বছরও কাটছেনা জাল টাকা আতংক।
দেখা যায়, ঈদগাঁও উপজেলার প্রধান ঈদগাঁও বাজারের কাপড়ের গলিসহ বিভিন্ন অলিগলিতে জমে উঠেছে ঈদের ব্যবসা বানিজ্য। সে সাথে নিত্যনতুন ডিজাইনের কাপড়ে ভরপুর করে তুলেছে মার্কেটসহ শপিংমল। আলোক সজ্জায় যেন পিছিয়ে নেই।
আরো দেখা যায়, ঈদগাঁওয়ের নিউ মার্কেট,রহমা নিয়া মার্কেট,শফি সুপার মার্কেট,বেদার মার্কেট, হাজী মার্কেট,মাতবর মার্কেট,বঙ্গ মার্কেট, সেইফ ইসলামিয়া শপিং কমপ্লেক্স, জাপান মার্কেট ঝিনুক মার্কেট,নুরে সখিনা মার্কেট,আজীম সিটি সেন্টারসহ বিভিন্ন শপিংমলে পুরুষের চেয়ে নারী ক্রেতাদের ভীড় চোখে পড়ার মত। এমনকি বিভিন্ন মার্কেটে ঢাকা ও চট্টগ্রামের প্রসিদ্বমানের জুতা, শার্ট,প্যান্ট, পাঞ্জাবীসহ নানা কাপড়ের শো-রুম দিয়ে তরুন প্রজন্মের ক্রেতা দের মন জয় করে যাচ্ছেন। অপরদিকে ঈদের বাজারে ক্রেতা ধরার নয়া কৌশলের অংশ হিসেবে মার্কেটের ব্যবসায়ীরা অন্যান্য বারের ন্যায় লটারী (র্যাফেল ড্র) দিয়ে পাড়া মহল্লা থেকে আসা নারী পুরুষ ক্রেতাদেরকে মার্কেটমুখী করার চেষ্টা করছে।
কাপড়ের গলিগুলোর খুচরা দোকানে শার্ট, প্যান্ট, জুতা, সালোয়ার, থ্রি-পিস, কামিজ, পাজামা-পাঞ্জাবি, কসমেটিকস, শাড়ী,লুঙ্গি, গেঞ্জি,টুপিসহ ঈদের প্রয়োজনীয় নতুন ডিজাইনের জিনিস থেকে শুরু করে সবকিছু মিলছে। তবে দাম একটু চড়া। অনেক ক্রেতা ঘুরে ঘুরে দেখছেন, আবার অনেকে ছেলে মেয়ে ও পরিবার পরিজনের জন্য পছন্দের জামা কাপড় কিনে ফেলছেন। দামকে তোয়াক্কা না করে।
সরেজমিনে দেখা যায়, ঈদগাঁও উপজেলার ৫টি ইউনিয়ন তথা ইসলামপুর,ইসলামাবাদ, জালালা বাদ,পোকখালী ও ঈদগাঁওর গ্রামীন জনপদের নারী পুরুষ ক্রেতারা সকাল ১১টার পর থেকে কেনাকাটার লক্ষে ঈদগাঁও বাজারমুখী হতে দেখা যায়। তারা তাদের পছন্দের কাপড় কিনছেন। কেউবা দামের কারনে পিছপা হচ্ছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ক্রেতা জানান, পরিবার নিয়ে গ্রামের বাড়িতে এবার ঈদ করবো। মা-বাবা ও পরিবারের জন্য কেনাকাটা করতে যাচ্ছি। নতুন জিনিসের দাম একটু চড়া।
ঈদগাঁও বাজারের জুতার দোকানদার আবদু রহমান, কসমেটিকস দোকানদার সুশান্ত জানান, ঈদের বাজার আস্তে আস্তে জমছে ঈদের বাজার। তবে ক্রেতা হিসেবে মহিলার সংখ্যা একটু বেশি। ঈদের কেনাকাটায় লেনদেনের ক্ষেত্রে জাল টাকা আতংক কাটছেনা।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি