Logo
শিরোনাম
জুরাছড়িতে আগুনে পুড়ে নিঃস্ব সুনিল: মানবিক সাহায্য প্রয়োজন মন্ত্রী এ্যাড,দীপেন এঁর নির্দেশে পানছড়িতে  অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে মানবিক সাহায্য পটিয়ায় বি. চৌধুরী ফাউন্ডেশনের  চালসহ খাদ্য সামগ্রী  বিতরণ  ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।  বিলাইছড়িতে পার্বত্য মন্ত্রীর ঈদ উপহার বান্দরবানে নিখোঁজের পর মা-মেয়ের মরদেহ উদ্ধার ফারুয়া পানছড়িতে পুড়ে যাওয়া ত্রিপুরাদের পাশে উপজেলা প্রশাসন, বিএনপি ও  ফারুয়া ইউনিয়ন পরিষদ দুর্গম বড়থলি ইউনিয়নে ভিজিএফ ও ভিজিডি  বিতরণ বিলাইছড়ি ইউনিয়নে ভিজিএফ চাউল বিতরণ চকরিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৪ জন গ্রেপ্তার কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজে-এর ৩৮ জন শিক্ষার্থীর বিশ্ববিদ্যালয়ে ভর্তি সাফল্য

নাইক্ষ্যংছড়ি সীমান্ত সড়কে অজ্ঞাতনামা লাশ, উদ্ধারে ঘটনাস্থলে পুলিশ

আমিনুল ইসলাম

নাইক্ষ্যংছড়ি(বান্দরবান)প্রতিনিধিঃ

নাইক্ষ্যংছড়ি সীমান্ত সড়ক
এলাকায় একটি অজ্ঞাত নামা লাশের সন্ধান পেয়েছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন থানার অফিসার ইনচার্জ। এর আগে একই এলাকায় ঘটেছে স্থলমাইন বিস্ফোরণের ঘটনাও ঘটেছে । মাইন বিস্ফোরণের ঘটনায় হতাহত হয়েছে কিনা এ সংবাদ লেখাকাল অবধি খবর পাওয়া যায় নি।

শনিবার ( ২৮ ফেব্রুয়ারী)নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড়ের বালুরছড়া ও গুইন্নাঝিরি এ দু এলাকায় সকাল এবং বিকেলে এ দুই ঘটনা ঘটে।

স্থানীয়রা বলেন,
প্রথমটি সকাল সোয়া ৯ টায় ঘটে স্থল মাইন বিস্ফোরণের ঘটনা। এটি
সীমান্তের জিরো লাইনে বলুরছড়া এলাকায়। এ ঘটনায় হতাহতের কোন খবর পাওয়া যায় নি।
তারা আরো বলেন,হয়ত বা বিদ্রোহী আরকান আর্মি কতৃক এ মাইন বসানো হয় নিজেদের সৈন্যরা যুদ্ধক্ষেত্র ছেড়ে গোপনে বাংলাদেশ পাড়ি দেয়া বন্ধ করতে। সেটি বাংলাদেশ অংশের ওপারে। আর এপারে
চাকঢালার সীমান্তের বালুছড়া এলাকা।
বিষয়টি নিশ্চিত করেন ভুট্টু নামের এক স্থানীয় বাসিন্দা।

অপর ঘটনাটি বিকেল ৪ টায়। এ সময় অক্ষত একটি অজ্ঞাতনামা লাশ পাওয়া গেছে।
স্থানীয় বাসিন্দা ও নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন আনসার ভিডিপি কমান্ডার আলী হোসেন বলেন,তিনি খবর পান বিকেল ৪ টার দিকে সীমান্ত পিলার ৪২-৪৩ এর মাঝখানে গুন্না ঝিরি নামক এলাকায় একটি লাশ পড়ে থাকতে। যেটি সীমান্ত সড়কের বাংলাদেশ অংশে। ব্যক্তিটির বয়স ৬০/৬২ হতে পারে। সে ক’দিন ধরে চাকঢালার আশপাশে ঘুরাফেরা করছিল পাগল বেশে। অনেকে তাকে বলেছেন এ ব্যক্তি পাগল ছিল।

নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ মো: আবদুল বাতেন মৃধা বলেন, তিনি অজ্ঞাত নামা এ লাশের খবর পেয়েছেন।
সাথে সাথে তিনি লাশটি উদ্ধার করে আনতে একটি পুলিশ টীম পাঠিয়েছেন।
এ সংবাদ লেখা অবধি সন্ধা সাড়ে ৭ টায় নাগাদ লাশ নিযে পুলিশ থানায় পৌঁছে নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!