Logo
শিরোনাম
ঈদগাঁও থানার উদ্যোগে স্থানীয় জনগনের সঙ্গে  আইন-শৃংখলা নিয়ন্ত্রণে মতবিনিময় সভা লামায় ৯ ব্যবসায়ীকে জরিমানা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিন লামা সাংবাদিক ইউনিয়ন ইফতার মাহফিল অনুষ্ঠিত ঈদগাঁও বাজারে বৈদ্যুতিক খুঁটিতে আগুন, আতংক স্বর্ণালংকার,নগদ টাকা ও মোবাইল লুট…. ঈদগাঁওতে বসতঘরে সশস্ত্র ডাকাত দলের হানা ঈদগাঁওর মার্কেটে গয়না কসমেটিকের চড়া দামেও ঝুঁকছেন ক্রেতারা পটিয়া স্টেশন রোড শাহী জামে মসজিদ মার্কেট ব্যবসায়ী সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত। পাহাড় কেটে রিসোর্ট নির্মাণ কোনোভাবেই বরদাশত করা হবে না লামায় বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিলাইছড়িতে  ইউএনও’র মোবাইল কোর্ট

পটিয়া স্টেশন রোড শাহী জামে মসজিদ মার্কেট ব্যবসায়ী সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত।

(পটিয়া চট্রগ্রাম) প্রতিনিধি: পবিত্র মাহে রমজান উপলক্ষে পটিয়া স্টেশন রোড শাহী জামে মসজিদ মার্কেট ব্যবসায়ী সমিতির উদ্যোগে গত ৩ মার্চ ২০২৬, মঙ্গলবার মসজিদ প্রাঙ্গণে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রায় ৫০০ জন রোজাদার অংশ নেন।

ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আয়োজিত এ ইফতার মাহফিলে ব্যবসায়ীদের মাঝে ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় হয়।
সমিতির সভাপতি আবদুল কাদেরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম এর পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক আবুল ফয়েজ, হাজী ইউসুফ সওদাগর, বজল আহমদ, শওকত আলী, মসজিদ পরিচালনা কমিটির সম্পাদক কামরুল ইসলাম, স্টেশন রোড ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ নুরুল আলম এবং সাধারণ সম্পাদক আকতার হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন ব্যবসায়ী সমিতির সদস্য ইমরান, আবদুল মান্নান, বখতিয়ারসহ অন্যান্য সদস্যবৃন্দ।
এতে স্টেশন রোড ব্যাবসায়ী সমিতির সভাপতি নুরুল আলম সওদাগর বলেন রমজানের এই পবিত্র মাসে এমন আয়োজন ব্যবসায়ীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও ঐক্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও ধর্মীয় কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!