নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও
ঈদগাঁও উপজেলার সদর ইউনিয়নে বসতঘরে ডাকাতির ঘটনা ঘটেছে। বুধবার (৪ মার্চ) ভোর রাত সাড়ে চারটার দিকে এ ঘটনা ঘটে। এসময় নগদ টাকা,স্বর্ণালংকার ও মোবাইল লুট করে নিয়ে গেছে সশস্ত্র ডাকাত দল। এমনি ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
ভুক্তভোগী পরিবারের মতে,ঈদগাঁও ইউনিয়নের লালশরিয়া পাড়া এলাকার বাসিন্দা নুরুল ইসলামের পরিবার রমজানের সেহরি শেষ করে নামাজের অপেক্ষা করেছিলেন, এই সময় ঠিক আজানের আগ মুহুর্তে সশস্ত্র ডাকাতদল দরজা ভেঙ্গে বাসায় ঢুকে পড়ে। অস্ত্র ঠেকিয়ে বাসায় থাকা নগদ ৬ লক্ষ টাকা, ৩ ভরি স্বর্ণালং কার ও একটি মোবাইল লুট করে নিয়ে গেছে। এ ঘটনায় সর্বশান্ত হয়ে পড়ে ভুক্তভোগী পরিবার।
স্থানীয়রা জানান,ডাকাতির খবরে তাৎক্ষনিক ঈদগাঁও থানার ওসিকে জানানো হলে সাথে সাথে ঘটনাস্থলে পৌঁছেন থানা পুলিশের একটি টিম।
ঈদগাঁও থানার ওসি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন ডাকাতির বিষয়টি তদন্তাধীন আছে আমরা শীঘ্রই আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি