Logo
শিরোনাম
ঈদগাঁওতে মৌসুমী ফল তরমুজের চড়া দামে হিমশিমে ক্রেতারা ঈদগাঁও থানার উদ্যোগে স্থানীয় জনগনের সঙ্গে  আইন-শৃংখলা নিয়ন্ত্রণে মতবিনিময় সভা লামায় ৯ ব্যবসায়ীকে জরিমানা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিন লামা সাংবাদিক ইউনিয়ন ইফতার মাহফিল অনুষ্ঠিত ঈদগাঁও বাজারে বৈদ্যুতিক খুঁটিতে আগুন, আতংক স্বর্ণালংকার,নগদ টাকা ও মোবাইল লুট…. ঈদগাঁওতে বসতঘরে সশস্ত্র ডাকাত দলের হানা ঈদগাঁওর মার্কেটে গয়না কসমেটিকের চড়া দামেও ঝুঁকছেন ক্রেতারা পটিয়া স্টেশন রোড শাহী জামে মসজিদ মার্কেট ব্যবসায়ী সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত। পাহাড় কেটে রিসোর্ট নির্মাণ কোনোভাবেই বরদাশত করা হবে না লামায় বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ঈদগাঁও থানার উদ্যোগে স্থানীয় জনগনের সঙ্গে  আইন-শৃংখলা নিয়ন্ত্রণে মতবিনিময় সভা

নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও

ঈদগাঁওতে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে স্থানীয় জন গণের সঙ্গে মতবিনিময় সভা করে থানা পুলিশ । বুধবার (৪ মার্চ) বিকেলে ঈদগাঁও থানা প্রাঙ্গনে  নানান পেশা শ্রেনীর লোকজনকে নিয়ে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।  অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল আহমেদ পিয়ার।

মতবিনিময় সভায় স্থানীয় জনগণ তাদের বিভিন্ন অভিযোগ ও সাম্প্রতিক সময়ে এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতির  বিভিন্ন দিক তুলে ধরেন।

এতে পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক নেতা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণী পেশার লোকজন অংশ নেন।

ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ এটিএম শিফাতুল মাজদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ সভাপতি এম.মমতাজুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি আবুল কালাম, উপজেলা জামায়াত আমীর সলিম উল্লাহ জিহাদী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ,সাংগঠনিক সম্পাদক আবদু শুক্কুর,

সাংবাদিক সেলিম উদ্দিন, জালালাবাদ ইউপি চেয়ারম্যান আলমগীর তাজ জনি, ইসলামাবাদ ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম,সাংবাদিক এস.এম.তারেক, মেম্বার সালাহ উদ্দিন কাদের।

অনুষ্টানে পুলিশের কর্মকর্তারা স্থানীয় জনগণের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। তারা বলেন, পুলিশ জনগণের সেবক, বন্ধু। আইন -শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রেখে জনগণের নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের কাজ। যেকোনো পরিস্থিতিতে আমরা আমাদের দায়িত্ব থেকে পিছু হটাবো না। নিজেদের অসৎ উদ্দেশ্য চরিতার্থ করার জন্য সাধারণ মানুষ কেন বলির পাঠা হবে? তারা কেন আতংকে থাকবে? জনগণের আইনি সুরক্ষা নিশ্চিত করার জন্য পুলিশ যেকোনো পদক্ষেপ নিতে বাধ্য থাকবে।

ঈদগাঁও থানার সাব ইন্সপেক্টর আজিমুল হকের সঞ্চালনায় অন্যদের মধ্যে শিক্ষক গিয়াস উদ্দিন, শ্রমিক নেতা সেলিম আকবর, উপজেলা যুবদল আহবায়ক কামাল হোসেন মেম্বার, যুবনেতা মামুন সিরাজুল মজিদ ও সাজ্জাদুল ইসলামসহ

উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও অনলাইন মিডিয়ায় কর্মরত সংবাদকর্মীরা অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!