নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও
কক্সবাজারের ঈদগাঁও বাজারে একটি বৈদ্যুতিক খুঁটিতে আগুন লেগেছে। হঠাৎ করে ব্যবসায়ী ও পথচারীদের মাঝে আতংক দেখা দেয়। খুঁটিতে থাকা বৈদ্যুতিক তার এবং ডিস লাইনের তার পুড়ে গেছে। এতে বড় ধরনের কোন ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা গেছে। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে বাজারের শাপলা চত্বরে এই ঘটনা ঘটে। স্থানীয় ব্যবসায়ীরা দ্রুত ব্যবস্থা নেওয়ায় আগুন ছড়াতে পারেনি।
ঈদগাঁও বাজার পরিচালনা কমিটির সদস্য নাছির উদ্দীন জানান। রাত সাড়ে ৮টার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। খুঁটিতে আগুন লাগায় পুরো বাজার এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ব্যবসায়ীরা দ্রুত অগ্নিনির্বাপক দিয়ে আগুন নিয়ন্ত্রণ করে। যার কারনে বড় ক্ষতি এড়ানো গেছে।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি