আরশাদুল ইসলাম ঝন্টু কেশবপুর যশোর ঃ
যশোরের কেশবপুর উপজেলার ১০ নং সাতবাড়িয়া ইউনিয়নের জাহানপুর বাজারে বাজার পরিচালনা কমিটির নির্বাচন আজ বুধবার সম্পন্ন হয়েছে।
জাহানপুর বাজারে বাজার পরিচালনা কমিটির নির্বাচনে মোট ১০৪ টি ভোটারের মধ্যে ১০৩ টি ভোটার তাদের নিজপচ্ছন্ধের প্রার্থীকে ভোট প্রদান করেন
তিনটি পদের বিপরীতে মোট ৯ জন প্রাথী অংশ গ্রহন করে।
ভোট পরিচালনা কমিটির প্রধান দায়িত্বে ছিলেন
১। মোঃ মিজবাহুর রহমান
২।আবু বক্কর
৩। আব্দুল হাই
জাহানপুর বাজার কমিটির পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ অহেদুজ্জামান তিনি মোট ভোট পেয়েছেন ৪০ টি তাহার নিকটতম প্রতিদন্ধি সাবেক সভাপতি মোঃ খলিলুর রহমান তিনি ৩৫ টি ভোট পেয়েছেন।
সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোঃ মোজাম্মেল হক তিনি ভোট পেয়েছেন ৩৭ টি তাহার নিকটতম প্রতিদন্ধি মোঃ রবিউল ইসলাম তিনি ভোট পেয়েছেন ৩৬ টি
ক্যাসিয়ার নির্বাচিত হয়েছেন মোঃ আলতাফ হোসেন তিনি ভোট পেয়েছেন ৬৯ টি তাহার নিকটতম প্রতিদন্ধি মোঃ ইনতাজুল হক ভোট পেয়েছেন ২৭ টি
বাজার পরিচালনা কমিটির ক্যাসিয়ার সর্বাধিক ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মোঃ আলতাফ হোসেন।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি