নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও
বিএনপিসহ যে কেউ চাঁদাবাজি করলে তার বিরুদ্ধে মামলা করা হবে। ঈদগাঁও উপজেলাকে চাঁদাবাজমুক্ত ঘোষনা করা হল।
শনিবার ( ৪ এপ্রিল) সন্ধ্যায় ঈদগাঁওতে আইন শৃঙ্খলাসহ সার্বিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেছেন উপজেলা বিএনপির সভাপতি আবুল কালাম চেয়ারম্যান।
এসময় তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থী লুৎফুর রহমান কাজলকে বিপুল ভোটে জয়যুক্ত করে এবং দুই শতাধিকের বেশি আসনে বিএনপিকে সরকার গঠন করার সুযোগ করে দেয়ার জন্য উপজেলা বাসীকে জানায় ধন্যবাদ।
বিএনপি সরকার ক্ষমতায় আসার আগ থেকে দেশে মব কালচারসহ যে নৈরাজ্যকর পরিস্থিতি ছিল তা বহুলাংশে হ্রাস পেয়েছে দাবী করে আবুল কালাম বলেন,উপজেলার আইন শৃঙ্খলা, চাঁদাবাজী, অবৈধ মাটি কাটা পাহাড় কাটা সহ অপরাধ মুলক কর্মকান্ডে নিয়ন্ত্রণে মাননীয় এমপি লুৎফুর রহমান কাজল জিরো টলারেন্স ঘোষনা করেছেন। ইতিমধ্যে এর সুফলও ভোগ করছেন উপজেলাবাসী।
তিনি বলেন, আইন শৃঙ্খলার ব্যপারে আপনাদের তির্যক দৃষ্টি থাকলেও চাঁদাবাজীর ব্যপারে কোন প্রশ্ন থাকার কথা নয়। কারন এমপি নির্বাচিত হওয়ার পর পরই মাইকিং করে ঘোষণা দিয়েছেন কোন প্রকার চাঁদা না দেওয়ার জন্য, মাঠ পর্যায়ে সেটা কার্যকরও করেছেন।
সকলের সহযোগিতায় চাঁদাবাজির মত ঘৃনিত কাজ বন্ধ হয়ে গেছে দাবী করে আবুল কালাম বলেন, কেহ যদি এসব কাজে জড়িত থাকে তার বিরুদ্ধ কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে কড়া নির্দেষ দেয়া হয়েছে। যদি সে দলীয় লোকও হয় কোন প্রকার ছাড় নেই। এতে সাংবাদিকদেরও সহযোগিতা কামনা করেন তিনি।
সংবাদ সম্মেলনে অপহরন নিয়ন্ত্রণে প্রশাসন কাজ করছেন জানিয়ে তিনি আরো বলেন, জড়িত চক্রের মুল উৎপাটন করা হবে। এছাড়া সামাজিক আন্দোলনের মাধ্যমে সমাজকে সচেতন করা সকলের দায়িত্ব। আসুন অপরাধ মুক্ত সুন্দর উপজেলা গড়তে একসাথে কাজ করি।
সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির সভাপতি আবুল কালাম, সাংগঠনিক সম্পাদক আবদু শুক্কুর, ঈদগাঁও ইউপি চেয়ারম্যান ( ভারপ্রাপ্ত) আবদুল হাকিম, উপজেলা শ্রমিকদল সাবেক সভাপতি মোকতার আহমদ, পোকখালী ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম উদ্দিন, সাবেক মেম্বার জিয়াউল হক, উপজেলা যুবদল আহবায়ক কামাল হোসেন উপস্থিত ছিলেন।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি