Logo
শিরোনাম
গ্যাসের দাম বৃদ্ধিতে ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কে সিএনজি ভাড়া বৃদ্ধি পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও সুশাসন বিষয়ে সচেতনতা বাড়াতে আলোচনা ঈদগাঁওর কালিরছড়া খালে পড়ে যুবকের মৃত্যু  রামুর গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে বিদায় সংবর্ধনায় কৃতি শিক্ষার্থীদের জন্য নগদ বৃত্তির ঘোষণা নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত বিলাইছড়িতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত চৌফলদন্ডী মধ্যম রাখাইন পাড়া বৌদ্ধ বিহারের সীমানায় ময়লা আবর্জনা ফেলার অভিযোগ ঈদগাঁওতে পরীক্ষা কেন্দ্র সংশ্লিষ্টদের নিয়ে প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত বান্দরবানের  নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে অস্ত্র  ও গুলি সহ আটক-২

গাউসিয়া কমিটি বড়লিয়া  শাখার উদ্যোগে সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:চট্টগ্রামের পটিয়া উপজেলাধীন ৯নং (ক) বড়লিয়া ইউনিয়ন গাউসিয়া কমিটির ব্যবস্থাপনায় সাবেক সফল সভাপতিগণের সম্মাননা, নবগঠিত উপজেলা কমিটিতে স্থান পাওয়া ইউনিয়নের সদস্যদের সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গতকাল ১৭ই এপ্রিল (শুক্রবার) বাদে আছর মৌলভী হাটস্থ সৈয়দ বাড়ি নতুন জামে মসজিদ প্রাঙ্গণে এই উৎসবমুখর অনুষ্ঠানের আয়োজন করা হয়। ​বড়লিয়া ইউনিয়ন শাখার সভাপতি মুহাম্মদ নুরুল আবছার-এর সভাপতিত্বে,  সাধারণ সম্পাদক মুহাম্মদ তাজুল ইসলাম খান-এর সঞ্চালনায় অনুষ্ঠানে উদ্বোধক  ছিলেন বিশিষ্ট সংগঠক ও কানাডা প্রবাসী সাংবাদিক  মফিজুল ইসলাম বাবলু চৌধুরী।​ অনুষ্ঠানে প্রধান অতিথি  ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ পটিয়া উপজেলা শাখার সভাপতি এম. শহিদুল ইসলাম চৌধুরী (শামীম)। প্রধান বক্তা হিসেবে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন উপজেলা শাখার সাধারণ সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ শফিকুল ইসলাম। বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন: ইউনিয়ন শাখার প্রধান উপদেষ্টা আলহাজ্ব মুহাম্মদ আলী আকবর খান, সাবেক সভাপতি মুহাম্মদ জাহাঙ্গীর আলম মাষ্টার, সম্মানিত উপদেষ্টা হাজী বশির আহমদ, হাজী মোহাম্মদ আলতাজ মিঞা মাষ্টার, ইঞ্জিনিয়ার মুহাম্মদ নুর হোসেন, মুহাম্মদ আজম খান, মুহাম্মদ গিয়াস উদ্দীন আহমেদ চৌধুরী পারভেজ, আলহাজ্ব মুহাম্মদ জয়নাল আবেদীন চৌধুরী এবং মুহাম্মদ হোসেন নুর চৌধুরী। বক্তারা বলেন, গাউসিয়া কমিটি আর্তমানবতার সেবায় নিয়োজিত একটি অরাজনৈতিক সংগঠন। নবগঠিত কমিটির মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও বেগবান হবে এবং সমাজ সংস্কারে এই ধারা অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে উপজেলা ও ইউনিয়ন গাউসিয়া কমিটির নেতৃবৃন্দ ছাড়াও আওতাধীন বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বশীল, স্থানীয় আলেম-ওলামা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরিশেষে মিলাদ, কিয়াম ও দেশ-জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!