Logo
শিরোনাম
নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত বিলাইছড়িতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত চৌফলদন্ডী মধ্যম রাখাইন পাড়া বৌদ্ধ বিহারের সীমানায় ময়লা আবর্জনা ফেলার অভিযোগ ঈদগাঁওতে পরীক্ষা কেন্দ্র সংশ্লিষ্টদের নিয়ে প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত বান্দরবানের  নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে অস্ত্র  ও গুলি সহ আটক-২ নাইক্ষ্যংছড়িতে নানা  আয়োজনে পাহাড়ি জনগোষ্ঠীর  মহা সাংগ্রাইং পোযেঃ জলকেলি উৎসব উৎযাপিত জেলা পরিষদ চেয়ারম্যান রবীন্দ্র লাল ও সভাপতি সালাম ফকিরকে দেখতে হাসপাতালে চেয়ারম্যান সুনীল কান্তি ঈদগাঁওতে এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের সফলতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত ঈদগাঁওতে ৮ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত সৌর প্যানেলের ক্যাবল চুরি, চিকিৎসা সেবা ব্যাহত

বিলাইছড়িতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

সুজন কুমার তঞ্চঙ্গ্যা,

রাঙ্গামাটি জেলা প্রতিনিধিঃ বিলাইছড়িতে কৃষি অফিস কর্তৃক উত্তম কৃষি চর্চার জন্য পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস বা প্রশিক্ষিত কৃষকদের নিয়ে সভা/কর্মশালা  অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ এপ্রিল) দিনব্যাপী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজনে মিলনায়তনে দিনব্যাপী এই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার হাসনাত জাহান খান।

 

আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জাফর আহাম্মদ, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান, উপজেলা কৃষি অফিসার রাজেশ প্রাসাদ রায়,প্রাণী সম্পদ কর্মকর্তা ডা.মোঃ গোলাম আজম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ ওমর ফারুক, কৃষি অফিসের উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সুমন গুপ্ত, বিএনপির যুবদলের সভাপতি রেজাউল করিম রনি সাধারণ সম্পাদক শান্তি রায় চাকমা( রায় বাবু), জ্ঞানেন্দু চাকমা,অরুনা দেবী চাকমা,   উপ-সহকারী কৃষি কর্মকর্তা অনুময় চাকমা, সুকান্ত কুমার মদক, রুবেল বড়ুয়া, মোঃ বদিউল আলম,কৃষি অফিসের রাকেশ মুৎসুদ্দি,  রাজিন তঞ্চঙ্গ্যা,  বেসরকারি উন্নয়ন সংস্থা হিলফ্লাওয়ারে ইউনিয়ন অর্গানাইজার শীলা চাকমা, ও ভুবন তঞ্চঙ্গ্যা।

পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস :-প্রোগ্রাম এন্ড এগ্রিকালচার এ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টাপ্রেনরশিপ,অ্যান্ড রেজিলিয়েন্স বাংলাদেশ ইন বাংলাদেশ (PARNER) হলো- বিশ্বব্যাংক ও সহযোগী সংস্থার অর্থায়নে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে একটি বিশেষ কর্মসূচী।এর মূল উদ্দেশ্য  আধুনিক, জলবায়ু- সহিষ্ণু ও পুষ্টিকর ফসল উৎপাদনের মাধ্যমে গ্রামীন কৃষকদের পুষ্টি নিশ্চিত করা, উদ্যোগক্তা হিসেবে গড়ে তোলা  এবং তাদের সক্ষমতা বৃদ্ধি করা। এর প্রধান লক্ষ্য হলো বাংলাদেশে পুষ্টিকর খাদ্য উৎপাদন বৃদ্বি করা,কৃ ষিতে উদ্যোগক্তা তৈরি করা এবং জলবায়ু পরিবর্তনে ঝুঁকি মোকাবেলায় সক্ষমতা তৈরি করা। এতে প্রতিটি  ইউনিয়নে ৭ টি করে উপজেলায় মোট ২৮ টি পার্টনার ফিল্ড স্কুল পর্যায়ক্রমে হবে বলে জানা গেছে। অতিথিরা স্থল পরিদর্শন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!