Logo
শিরোনাম
ঈদগাঁওতে পরীক্ষা কেন্দ্র সংশ্লিষ্টদের নিয়ে প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত বান্দরবানের  নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে অস্ত্র  ও গুলি সহ আটক-২ নাইক্ষ্যংছড়িতে নানা  আয়োজনে পাহাড়ি জনগোষ্ঠীর  মহা সাংগ্রাইং পোযেঃ জলকেলি উৎসব উৎযাপিত জেলা পরিষদ চেয়ারম্যান রবীন্দ্র লাল ও সভাপতি সালাম ফকিরকে দেখতে হাসপাতালে চেয়ারম্যান সুনীল কান্তি ঈদগাঁওতে এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের সফলতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত ঈদগাঁওতে ৮ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত সৌর প্যানেলের ক্যাবল চুরি, চিকিৎসা সেবা ব্যাহত ঈদগাঁওতে ইক্বরা তাহসীনুল কোরআন মাদ্রাসায় সভায় পাগড়ি পেল ১৪ কুরআন হাফেজ পটিয়ায় বর্ষবরণে ব্যতিক্রমী উদ্যোগ: কানাডা প্রবাসীর শরবত বিতরণ ঈদগাঁওতে আক্কাবো গোষ্ঠী সমাজ বৈঠক সম্পন্ন বানিয়ারছড়া-গজালিয়া সড়ক উন্নয়ন প্রকল্পের অবহিতকরণ ও গণশুনানি ফাইতং বাজারে

জেলা পরিষদ চেয়ারম্যান রবীন্দ্র লাল ও সভাপতি সালাম ফকিরকে দেখতে হাসপাতালে চেয়ারম্যান সুনীল কান্তি

সুজন কুমার তঞ্চঙ্গ্যা,

রাঙ্গামাটি জেলা প্রতিনিধিঃ-গতকাল সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান রবীন্দ্র লাল চাকমা (সুজন) কে অসুস্থ অবস্থায় বিলাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে রবিবার  (১৯ এপ্রিল)  দুপুরে এই অভিভাবকে দেখতে ছুটে যান ১ নং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান। তখন তিনি তার সঙ্গে কথা বলেন এবং সুবিধা – অসুবিধার  কথা জানেন এবং  একইভাবে দেখতে যান বিএনপির সভাপতি এমএ সালাম ফকিরকেও। এছাড়াও হাসপাতালে ৫ দিন ধরে চিকিৎসাধীন অবস্থায় বিএনপির সভাপতি এমএ সালাম ফকির খবর পেয়ে তিনিও অসুস্থ অবস্থায় চেয়ারম্যানের খোঁজ খবর নেন এবং তার সঙ্গে কথা বলেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. কনিষ্ক চাকমা ও ডা. আব্রার হামীম জানান, গতকাল চেয়ারম্যানকে হাসপাতালে আনা হলে প্রাথমিকভাবে পরীক্ষা নিরীক্ষা করা হয় এবং তার স্বাস্থ্যের অবস্থা দেখে তাকে হাসপাতালে ভর্তি করি। রোগীর  হার্টের সমস্যা রয়েছে। চিকিৎসা চলমান রয়েছে।এছাড়াও রবীন্দ্রলাল চেয়ারম্যানের সঙ্গে কথা বলতে চাইলে তিনি কথা বলতে পারেন। নিজের বয়স ৭৮ বছর হয়েছে বলেও হিসাব দেন। তিনি প্রায় ১২ বছর আগেও তার স্ত্রীকে হারিয়েছেন বলেও তিনি  স্ত্রীর কথা স্বরণ করেন। তার সুস্থতার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।

তার একমাত্র ছেলে অতীশ দীপংকর চাকমা জানান, যথাসময়ে ডাক্তার, নার্স ও কর্মচারীরা দেখতে আসেন।  চিকিৎসার কোন ঘাটতি নেই বলেও জানান। তবে একটাই সমস্যা এক্সরে, আলট্রা, ইন্ডোজকপি মতো বড়ধরনের  পরীক্ষা-নিরীক্ষা করার জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি নেই এই হাসপাতালে । এসময় আরও উপস্থিত ছিলেন  হেডম্যান সমূল্য, তঞ্চঙ্গ্যা,যুবদলের সাধারণ সম্পাদক শান্তি রায় চাকমা (রায় বাবু),কল্পরঞ্জন কার্বারীর,নুনুসহ বিএনপির নেতৃবৃন্দ ও আত্বীয় বর্গ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!