নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও
পাহাড়ী জনপদ ঈদগাঁও-ঈদগড় সড়কে পানের ছড়া এলাকায় ঈদগড়ের ইউপি সদস্য রুস্তম আলীকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে।
বুধবার (২২ এপ্রিল) সকাল আনুমানিক ৬টার দিকে ঈদগাঁও থেকে ঈদগড় যাওয়ার পথে এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র মতে, ভোরে নিজ গন্তব্যে যাওয়ার সময় দুর্বৃত্তরা তাকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। পরে অপহরণকারীরা পরিবারের সঙ্গে যোগা যোগ করে ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে এবং মুক্তিপণ না দিলে হত্যার হুমকি দেয় বলে অভিযোগ উঠেছে।
ঘটনার পরপরই এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে, স্বজনরা তার দ্রুত উদ্ধারের দাবি জানান।
এ বিষয়ে ঈদগড় পুলিশ ফাঁড়ির এসআই খুর্শেদ আলম জানান,খবর পাওয়ার পর পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেছে এবং অপহৃতকে উদ্ধারে অভিযান চালাচ্ছে
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)র মতে, অপহরণের পরপরই আমরা সম্ভাব্য বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছি। অপহৃতকে উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রয়েছে।
ঈদগড় ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের মতে সড়কে দীর্ঘদিন ধরেই ডাকাতি ও অপহরণের ঘটনা ঘটছে। আজ একজন জনপ্রতিনিধি নিজে অপহরণের শিকার হওয়ায় এটি অত্যন্ত দুঃখ জনক। সকাল থেকেই তারা বিষয়টি নিয়ে কাজ করছেন বলে জানান তিনি।
স্থানীয়রা ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করে বলেন,এই সড়ক এখন আতংকিত সড়কে পরিণত হয়েছে। দিনের আলোতেও যদি জনপ্রতিনিধি নিরাপদ না থাকে, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়?

All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি