Logo
শিরোনাম
ঈদগাঁওতে বসতবাড়ীতে চুরির ঘটনায় আইফোন সহ গ্রেফতার- ২ নাইক্ষ্যংছড়ির বাইশারীর গহীন  পাহাড় থেকে ৩ শ্রমিক অপহরণ ‎‎পাহাড়ী জনপদ ঈদগাঁও-ঈদগড় সড়কে ইউপি সদস্য রুস্তম আলীকে অপহরন পটিয়ার  নাইখাইনে গরু চুরি হওয়া  থানায় অভিযোগ: উল্টো  ভুক্তভোগী কৃষকের বড় ভাইকে  হয়রানি শিকার। ফুটবল ও ক্রিকেটে খেলোয়াড় বাছাই….. ঈদগাঁওতে নতুন কুঁড়ি স্পোর্টস্ কর্মসূচির বাছাই কার্যক্রম সম্পন্ন হারবাংয়ে ৩০শতক বনভূমি দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ বিলাইছড়িতে এসএসসি পরীক্ষায় ৩০৮ পরীক্ষার্থীর মধ্যে  অনুপস্থিত  ৬ ঈদগাঁওতে ৩ কেন্দ্রে এসএসসিও দাখিল পরীক্ষা শুরু বিএনপির সভাপতি এমএ সালাম ফকিরকে দেখতে হাসপাতালে VL পাংখোয়া গ্যাসের দাম বৃদ্ধিতে ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কে সিএনজি ভাড়া বৃদ্ধি

নাইক্ষ্যংছড়ির বাইশারীর গহীন  পাহাড় থেকে ৩ শ্রমিক অপহরণ

আমিনুল ইসলাম

নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধিঃ

বান্দরবানে নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নে আবারও অপহরণের ঘটনা ঘটেছে।

বুধবার (২২ এপ্রিল) গভীর রাতে গহীন পাহাড়ি এলাকা থেকে তিন শ্রমিককে অপহরণ করেছে সশস্ত্র সন্ত্রাসীরা।

স্থানীয় সূত্রে জানান গত রাত আনুমানিক ৩টার দিকে ইউনিয়নের বিএনপি সভাপতি আব্দুল করিম বান্টুর মালিকানাধীন একটি রাবার বাগানের স্টাফ কোয়ার্টার থেকে অস্ত্রধারীরা তাদের তুলে নিয়ে যায়। ঘটনাটি ঘটে উপজেলার ২৮০নং আলীক্ষ্যং মৌজার দুর্গম পাহাড়ি এলাকায়।

অপহৃত শ্রমিকরা হলেন—এনামুল হক (২৪), মোহাম্মদ হাসান (৩০) এবং নুরুল ইসলাম (২৮)। তারা তিনজনই টেকনাফ উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।

রাবার বাগানের মালিকপক্ষ জানায়, অপহৃত তিন শ্রমিক বেশ কিছু দিন ধরে বাগানে কাজ করে আসছিলেন। ঘটনার সময় তারা স্টাফ ঘরে অবস্থান করছিলেন। গভীর রাতে হঠাৎ একদল সশস্ত্র ব্যক্তি সেখানে হানা দিয়ে তাদের জোরপূর্বক তুলে নিয়ে যায়।

এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় বাসিন্দারা নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানার নবাগত অফিসার  ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক জানান, অপহৃতদের উদ্ধারে অভিযান শুরু করা হয়েছে এবং ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত অপহৃতদের কোনো সন্ধান পাওয়া যায়নি। অপরদিকে ঈদগাঁও ঈদগড় সড়কে ঈদগড় ইউনিয়নের একজন জনপ্রতিনিধি রুস্তম আলী নামের ব্যক্তিকে অপহরণের অভিযোগ উঠেছে। তবে এলাকার মানুষের মতে সে নিজে অপহরণ চক্রের নেতা তাকে কেন অপহরণ করা হবে। বিষয়টি নিশ্চিত করে দেখছেন পুলিশ।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!