Logo
শিরোনাম
ঈদগাঁও জুড়ে অসহনীয় লোডশেডিং,এসএসসি পরীক্ষা্থীদের লেখাপড়ার ব্যাপক ক্ষতি পটিয়ায় শিল্পপতি আবুল বশর এর মায়ের ইন্তেকাল: বিভিন্ন মহলের শোক চৌফলদন্ডীর নতুন মহাল বাজারে অগ্নিকাণ্ড, ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি লামায় মাতামুহুরী নদী থেকে বালু উত্তোলন একজনকে ২০ দিনের কারাদণ্ড দিলেন ইউএনও বিলাইছড়িতে পুষ্টি সপ্তাহ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা বিলাইছড়িতে পুষ্টি সপ্তাহ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা বিলাইছড়িতে পুষ্টি সপ্তাহ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা বিলাইছড়িতে পুষ্টি সপ্তাহ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা বিলাইছড়িতে পুষ্টি সপ্তাহ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা বিলাইছড়িতে পুষ্টি সপ্তাহ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

চৌফলদন্ডীর নতুন মহাল বাজারে অগ্নিকাণ্ড, ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও

কক্সবাজার সদরের চৌফলদন্ডীর নতুন মহাল বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে কয়েকটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার রাত ১১টার দিকে এই দুর্ঘটনায় প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষয় ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

স্থানীয় সূত্র মতে, বুধবার রাতে বিদ্যুৎ না থাকায় একটি দোকানে মোমবাতি জ্বালানো হয়েছিল। ধারণা করা হচ্ছে, ওই মোমবাতি থেকেই আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা দ্রুত আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালালেও তীব্র বাতাসের কারণে তা নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং চোখের পলকেই তিনটি দোকান ভস্মীভূত হয়।

খবর পেয়ে কক্সবাজার সদর থানার এসআই আনোয়ারের নেতৃত্বে একদল পুলিশ সদস্য দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পরিস্থিতির ভয়াবহতা দেখে কক্সবাজার ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। পরবর্তীতে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় জনতাকে সাথে নিয়ে দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, অগ্নিকাণ্ডে তাদের সব মালামাল পুড়ে গেছে। এরশাদের বোন জামাইয়ের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে স্থানীয়রা জানান। আগুনে সব মিলিয়ে আনুমানিক ৮/১০ লক্ষ টাকার বেশি সম্পদ নষ্ট হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চৌফলদন্ডী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের খোঁজখবর নিয়েছি। ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের যথাসম্ভব দ্রুত সহায়তা প্রদানের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!