Logo
শিরোনাম
পরিবারের কান্না’র আহাজারি পটিয়ায় নিরীহ সিএনজি চালক কে মিথ্যা মামলা দিয়ে হয়রানি! লামায় হিটস্ট্রোকে আক্রান্ত ১৮ শিক্ষার্থী অসুস্থ রাজস্থলী বাঙ্গালহালিয়ার শশ্মানে পাশে কুড়িয়ে পাওয়া সেই নবজাতক কণ্যা শিশুর ঠাঁই হলো ‘ছোটমণি নিবাসে’ বিলাইছড়িতে পুষ্টি সপ্তাহ উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা চলতি বোরো মৌসুমে ঈদগাঁওতে জমে উঠেছে শ্রমিক কেনা-বেচার হাট নানা আযোজনে নাইক্ষ্যংছড়িতে জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত ঈদগাঁও উপজেলায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত পোকখালীতে জিয়া খাল পুনঃখনন কাজের শুভ উদ্বোধন রাজস্থলীতে সেনাবাহিনীর উদ্যোগে হেডম্যান-কারবারী সম্মেলন অনুষ্ঠিত নাইক্ষ্যংছড়ির বাইশারী-ঈদগড় সড়ক উন্নয়ন দৃশ্যমান -দূর হচ্ছে দীর্ঘদিনের ভোগান্তি

রাজস্থলী বাঙ্গালহালিয়ার শশ্মানে পাশে কুড়িয়ে পাওয়া সেই নবজাতক কণ্যা শিশুর ঠাঁই হলো ‘ছোটমণি নিবাসে’

হারাধন কর্মকার,

রাজস্থলী প্রতিনিধি,

রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নের হিন্দুদের শ্মশানের জঙ্গলে পাশে কুড়িয়ে পাওয়া ফুটফুটে সেই কন্যাশিশুকে চট্রগ্রাম শহরস্থ ‘ছোটমণি নিবাসে’ হস্তান্তর করেছে উপজেলা শিশু কল্যাণ বোর্ড।

রবিবার (২৬ এপ্রিল) সকালে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স থেকে নিরাপদ ভবিষ্যতের জন্য তাকে ওই নিবাসে পাঠানো হয়।
এর আগে নবজাতককে এক নজর দেখতে হাসপাতালে ছুটে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিনা আক্তার ,ও সমাজ সেবা কর্মকর্তা লিজা চাকমা। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শিশুটিকে দেয়া হয় নতুন কাপড় ও  প্রয়োজনীয় উপহার সামগ্রী।
প্রসঙ্গত, গেল ১৭ এপ্রিল রাত ১১টার দিকে উপজেলোর বাঙ্গালহালিয়া ইউনিয়নের ছাগল খাইয়া হিন্দুদের শ্মশান খোলা এলাকায় এ নবজাতককে পড়ে থাকতে দেখেন স্থানীয় এক সন্ধ্যা নামক গৃহবধু। কে বা কারা রাতের অন্ধকারে তাকে রেখে গিয়েছিল সেখানে। খালি গায়ে পাতলা কাঁথা মোড়ানো অবস্থায় পড়ে থাকা শিশুটিকে তাৎক্ষণিক উদ্ধার করে খবর দেন প্রশাসন কে । খরব পেয়ে উপজেলা প্রশাসন শিশুটিকে নিজেদের জিম্মায় নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।উপজেলা সমাজসেবা কর্মকর্তা লিজা চাকমা বলেন, আমাদের শিশু কল্যাণ বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী তার নিরাপদ ভবিষ্যতের জন্য চট্রগ্রামে ‘ছাটমণি নিবাসে’ পাঠানো হয়েছে উপজেলা নির্বাহী অফিসারের উপস্থিতিতে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!