Logo
শিরোনাম
ঈদগাঁও উপজেলায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত পোকখালীতে জিয়া খাল পুনঃখনন কাজের শুভ উদ্বোধন রাজস্থলীতে সেনাবাহিনীর উদ্যোগে হেডম্যান-কারবারী সম্মেলন অনুষ্ঠিত নাইক্ষ্যংছড়ির বাইশারী-ঈদগড় সড়ক উন্নয়ন দৃশ্যমান -দূর হচ্ছে দীর্ঘদিনের ভোগান্তি কেশবপুরে অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনী কল্যাণ সোসাইটির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ঈদগাঁওতে সোনালী ফসল বোরো ধান কর্তন শুরু, শ্রমিকের দাম বৃদ্ধি ঈদগাঁও জুড়ে অসহনীয় লোডশেডিং,এসএসসি পরীক্ষা্থীদের লেখাপড়ার ব্যাপক ক্ষতি পটিয়ায় শিল্পপতি আবুল বশর এর মায়ের ইন্তেকাল: বিভিন্ন মহলের শোক চৌফলদন্ডীর নতুন মহাল বাজারে অগ্নিকাণ্ড, ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি লামায় মাতামুহুরী নদী থেকে বালু উত্তোলন একজনকে ২০ দিনের কারাদণ্ড দিলেন ইউএনও

পোকখালীতে জিয়া খাল পুনঃখনন কাজের শুভ উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও

ঈদগাঁও উপজেলার জালালাবাদ ও পোকখালী ইউনিয়নের আওতাধীন ৩ কিলোমিটার দীর্ঘ জিয়া খাল পুনঃখনন কাজের শুভ উদ্বোধন করা হয়।

শনিবার (২৫ এপ্রিল) সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুনঃখনন কাজ উদ্বোধন করেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির মৎস্যজীবী বিষয়ক সম্পাদক ও কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনের মাননীয় সংসদ সদস্য জনাব লুৎফুর রহমান কাজল, এমপি।

উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন,খাল পুনঃখনন মাধ্যমে এলাকার জলাবদ্ধতা নিরসন, কৃষি উৎপাদন বৃদ্ধি, মৎস্যসম্পদ উন্নয়ন, পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সরকার জনকল্যাণমূলক উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন বলেও তিনি উল্লেখ করেন।
স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনের কর্মকর্তা,গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং এলাকার সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে খালটি ভরাট হয়ে পানি চলাচল ব্যাহত হচ্ছিল। পুনঃখনন কাজ সম্পন্ন হলে স্থানীয় কৃষক,সাধারণ মানুষ ব্যাপক উপকার পাবেন বলে আশা করেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!