নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও
ঈদগাঁও স্টেশন এলাকায় সড়ক ও জনপথ বিভাগের (সওজ) জায়গা দখল করে পাকা স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে স্থানীয়দের মাঝে নানা প্রশ্ন দেখা দিয়েছে।
স্থানীয় সূত্র মতে, জৈনক একটি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠাতা মালিকানাধীন একটি রেস্টুরেন্টে উঠার জন্য সিড়ি নির্মাণ করা হয়, যা সওজের জায়গার ওপর পড়ে বলে অভিযোগ রয়েছে। এছাড়া নির্মিত সিড়িটি মূল সড়কের প্রায় ১২ ফুটের মধ্যে চলে আসায় যান চলাচল ও পথচারীদের চলাচলে বিঘ্ন ঘটার আশঙ্কাও করেন স্থানীয়রা।
এলাকাবাসীর দাবী,গুরুত্বপূর্ণ স্টেশনে সরকারি জায়গা দখল করে এমন স্থাপনা নির্মাণ হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখনো দৃশ্যমান কোন ব্যবস্থা নেয়নি। এতে প্রশাসনের নীরবতা, দায়িত্বশীলদের ভূমিকা নিয়ে জনমনে রহস্যের সৃষ্টি হয়েছে। সচেতন মহল দ্রুত তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবীও জানান।
প্রশাসনিক হস্তক্ষেপের মাধ্যমে সরকারি জায়গা উদ্ধার ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান সংশ্লিষ্ট কতৃপক্ষের প্রতি। অভিযোগ উঠা ব্যাক্তির মুঠো ফোনে সংযোগ না পাওয়ায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
জানা যায়, মহাসড়ক আইন, ২০২১ অনুযায়ী সরকার নির্ধারিত দূরত্বের জায়গা মহাসড়কের জন্য সংরক্ষিত থাকে। সড়ক ও জনপথ অধি দপ্তরের নীতিমালা অনুযায়ী, মহাসড়কের কেন্দ্র থেকে নির্ধারিত দূরত্ব বজায় রেখে স্থাপনা নির্মাণ করতে হয়। মহাসড়কের পাশে সাধারণত ৪০ ফুট থেকে শুরু করে ১০০ ফুটের বেশি জায়গা সরকারি অধিগ্রহণের আওতায় থাকতে পারে।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি