• বুধবার, ২৪ জুন ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
Headline
ঈদগাঁওতে অবৈধ বালু উত্তোলনে অভিযান বিলাইছড়িতে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত সাবেক কমিশনার হাসান মুরাদের মায়ের মৃত্যুতে পটিয়া প্রেস ক্লাবের শোক বিলাইছড়িতে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ ঈদগাঁওতে বর্ষা মৌসুমে মাছ ধরার জালের কদর তুঙ্গে, তিনগুন দাম  নাইক্ষ্যংছড়ির বাইশারীর গহিন জঙ্গল থেকে অজ্ঞাত ব্যক্তির কঙ্কাল উদ্ধার! ঈদগাঁওতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাঠে বিএনপির অবস্থান নাইক্ষ্যংছড়িতে ১১ বিজিবির অভিযানে পুঃনরায় প্রায ৩ কোটির অধিক মূল্যের ইয়াবা উদ্ধার নাইক্ষ্যংছড়িতে সিলিন্ডার গ্যাসের দোকানে অভিযান, জরিমানা আদায় নাইক্ষ্যংছড়ি থানায় মদক চোরাচালান বিষয়ে মতবিনিময় সভয় চট্টগ্রাম অতিরিক্ত ডিআইজি নাজমুল হক

দীর্ঘকালেও দেখার কেউ নেই…. ঈদগাঁওর একমাত্র মাছ বাজারটি বেহাল দশায় পরিনত, অপরিচ্ছন্ন পরিবেশ

Reporter Name / ১২৩ Time View
Update : রবিবার, ৩ মে, ২০২৬

এম আবু হেনা সাগর, ঈদগাঁও

অল্প বৃষ্টিতে কাঁদাজলে মুখর হয়ে উঠে ঈদগাঁওর মাছ বাজারসহ প্রবেশপথ। অপরিচ্ছন্নতায় ভরে গেছে ভেতরে। হাঁটাচলাও দায় হয়ে পড়ে। এসব যেন দেখার কেউ নেই।
নানাজাতের মাছের পানির দূগন্ধে বিষিয়ে উঠে ঈদগাঁওর একমাত্র মাছ বাজার পয়েন্টটি। বৃষ্টি হলেই পানিতে সয়লাভ হয়ে উঠে মাছ বাজারের ভেতরের বিভিন্ন উপসড়ক। বাজারে আসা নারী পুরুষ ক্রেতারা কেনাকাটায় বিব্রতকর অবস্থায় পড়েন।
(৩ মে) বিকেলে মাছ বাজার পরিদর্শনে নোংরা পরিবেশের দৃশ্য চোখে পড়েছে। দেখা যায়, মাছ বাজারের ভেতরের একপাশে পানিবন্দি অবস্থায় রয়েছে। নোংরা পানি পার হয়ে ক্রেতারা মাছ কিনছেন। একপাশে তত্তার উপর দিয়ে অপর পাশে পারাপার হচ্ছে বাজারে আগত ক্রেতারা। ভোগান্তির চরম পযার্য়ে ক্রেতারা। পানির উপর কষ্ট করেই মাছ বিক্রি করে যাচ্ছেন বিক্রেতারা। এতোকষ্ট সহজে মেনে নেওয়া যায়না।

আবার ঈদগাঁওর মাছ বাজারে প্রবেশের তিনটি পথ থাকলেও দুটি পথে কাঁদাজলে বেহাল দশা। চলাচলে বিপাকে পড়ে বাজারে আগত ক্রেতারা।
একটি পান বাজার গলি, অন্যটি মাংস বিক্রির গলি। এ গলিতে প্রবেশ করতে না করতে নোংরা পানিতে ভরপুরের চিত্র চোখে পড়ে। ড্রেনে পানি যাওয়ার কোন ব্যবস্থা নেই। তার উপর ময়লার ডিপোতে পরিনত হয়েছে সেই ড্রেনটিও। সেখান থেকে দূগন্ধে বিষিয়ে উঠে পরিবেশ। স্যাঁতস্যাঁতে এ ময়লাযুক্ত পানির উপর মশা মাছির উপদ্রব। রোগব্যধির আশংকায় ঈদগাঁওয়ের মাছ বাজারে আগত ক্রেতারা।
মাছ বাজার ব্যবসায়ী নেতৃবৃন্দ সূত্রে জানা যায়, বাজারের বেহাল দশা, নেই পানি যাওয়ায় ব্যবস্থা
ময়লায় ভরপুর। ব্যবসা বানিজ্য নিয়েই বিপাকে বিক্রেতারা। দীর্ঘবছর ধরে এ অবস্থায় জর্জরিত।
সংস্কারের কোন উদ্যোগ গ্রহণ না করায় হতাশ হয়ে পড়েছেন ব্যবসায়ীরা।

মাছ বাজার ব্যবসায়ী ভাই ভাই একতা সংগঠন সভাপতি শওকত আলম ও সাধারণ সম্পাদক আবদু রাজ্জাক রুবেল জানান, দীর্ঘকাল ধরেই মাছ বাজারটি বেহাল দশায় পরিণত। স্থানীয় জনপ্রতিনিধিদের অবগত করার পরেও এখনো কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। সরকারী ড্রেনটি নানা স্থানে ভরাট করায় পানি সুষ্ঠুভাবে চলাচল করতে পারছেনা। যার ফলে অল্প বৃষ্টিতেই পানি জমে ব্যবসার ব্যাপক ক্ষতি হচ্ছে।

মাছ বাজারে আসা ক্রেতারা হতাশকন্ঠে জানান,
দক্ষিণ চট্টগ্রামের একটি বৃহৎ বানিজ্যিক কেন্দ্র ঈদগাঁওর মাছ বাজার এলাকাটি অতীব নোংরা পরিবেশ। মন চাইনা মাছ বাজার যেতেই। তবুও প্রয়োজনের তাগিদে যেতে হচ্ছে। বাজার ভেতরে বিভিন্ন ময়লা আবজনা, অপরিচ্ছন্নতায় ভরপুর থাকে প্রায়সময়।
সচেতন মহল জানান, মাছ বাজার এলাকাটিতে নির্মিতব্য শেডটি দ্রুত হস্তান্তর করে জনভোগান্তি থেকে রক্ষা করা হোক মাছ বাজারে আগত নারী পুরুষ ক্রেতা ও বিক্রেতাদেরকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা