• শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
Headline
ঈদগাঁওতে টমটম-মিশুক চালকদের চার দফা দাবী, ইউএনওর কাছে স্মারকলিপি কক্সবাজারে হাম-রুবেলা প্রতিরোধ ও টিকাদান কর্মসূচি সফলে কর্মশালা অনুষ্ঠিত কক্সবাজারে হাম-রুবেলা প্রতিরোধ ও টিকাদান কর্মসূচি সফলে কর্মশালা অনুষ্ঠিত পটিয়ায় কচুয়াই ইউনিয়নে সদ্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আবদুল কাদের মাজার জেয়ারত করে গনসংযোগ পটিয়ায় কচুয়াই ইউনিয়নে সদ্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আবদুল কাদের  মাজার জেয়ারত করে গনসংযোগ পটিয়া পৌর সদরে ফুটপাতে অবৈধ হকার ও পার্কিং উচ্ছেদ অভিযান ইসলামাবাদে লাইসেন্স প্রদানে হয়রানি বন্ধে চালকদের সমাবেশ ও বিক্ষোভ রাঙ্গামাটিতে  হত্যা মামলায় আসামি মাহিবুর কামালকে মৃত্যুদণ্ড রাঙ্গামাটিতে  হত্যা মামলায় আসামি মাহিবুর কামালকে মৃত্যুদণ্ড রাঙ্গামাটিতে  হত্যা মামলায় আসামি মাহিবুর কামালকে মৃত্যুদণ্ড

এ্যাড. দীপেন দেওয়ানের নির্দেশে বন্যায় ক্ষতিগ্রস্থদের পাশে উপজেলা বিএনপি

Reporter Name / ৫৫১ Time View
Update : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬

সুজন কুমার তঞ্চঙ্গ্যা,

রাঙ্গামাটি জেলা প্রতিনিধি:- রাঙ্গামাটির ২৯৯ নং আসনের সংসদ সদস্য এ্যাড. দীপেন দেওয়ানের নির্দেশে  বন্যায় ক্ষতিগ্রস্থদের পাশে  বিলাইছড়ি উপজেলা বিএনপি। বৃহস্পতিবার ও শুক্রবার ( ৯ – ১০ জুলাই) ২ দিনব্যাপী দুর্গম ফারুয়া ইউনিয়নে স্রোতের প্রতিকূলে জীবন বাজি রেখে  বৈরী আবহাওয়া ও প্রবল বৃষ্টিপাতে পাহাড়ি ঢলে এমপির প্রতিনিধি হয়ে  পাড়ায় পাড়ায়  গিয়ে ক্ষতিগ্রস্থদের  খোঁজ – খবর নেন। সুবিধা-অসুবিধা কথা জানেন এবং ক্ষতিগ্রস্থদের তালিকা তৈরি করেন। পরে ইউনিয়ন পরিষদের সঙ্গে ক্ষতিগ্রস্থদের তালিকা বিষয়ে সমন্বয় করেন। এতে চিজাই পাড়া, চাইন্দ্যা পাড়া, তক্তনালা, ওড়াছড়ি, গোয়াইন ছড়ি, ফারুয়া  বাজার, তাড়াছড়ি, এগুজ্যাছড়ি, যমুনা ছড়ি, শুক্কর ছড়ি, পানছড়ি, আলেখ্যং, গোয়াইনছড়ি  এলাকার জনগণের খোঁজ- খবর নেন।  খোঁজ নিতে ছুটে যান বিএনপির  সিনিয়র সহ- সভাপতি মো. বারেক খাঁ, সহ-সভাপতি ইমাম হাসান সিকদার ও চাথোয়াই মার্মা, যুগ্ন সম্পাদক জয়সিন্ধু চাকমা, সিনিয়র সহ-সাংগঠনিক সম্পাদক ধনমনি চাকমা, সেচ্ছাসেবক  দলের সভাপতি মো মামুন ইসলাম। উল্লেখ্য যে, মরহুম রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান  এবং মরহুম দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ ধরে রাখতে এবং প্রধান মন্ত্রীর তারেক রহমান সরকারের ৩১ দফা বাস্তবায়ন করার লক্ষে  বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সবসময় জনগণের পাশে রয়েছেন বলে জানা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা