• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
Headline
ঈদগাঁওতে দারুন নাজাত ছিদ্দিকিয়া কুরআন মাদ্রাসার দস্তারবন্দী অনুষ্ঠান সম্পন্ন  বর্ণিল আয়োজনে বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় বিলাইছড়ি বাজার ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ এর পাশ বই বিতরণ ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন  মাইজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন পরিচালনা পরিষদের কমিটি গঠিত ঈদগাঁওতে অবৈধ বালু উত্তোলনে অভিযান বিলাইছড়িতে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত সাবেক কমিশনার হাসান মুরাদের মায়ের মৃত্যুতে পটিয়া প্রেস ক্লাবের শোক বিলাইছড়িতে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ ঈদগাঁওতে বর্ষা মৌসুমে মাছ ধরার জালের কদর তুঙ্গে, তিনগুন দাম  নাইক্ষ্যংছড়ির বাইশারীর গহিন জঙ্গল থেকে অজ্ঞাত ব্যক্তির কঙ্কাল উদ্ধার!

ঈদগাঁওতে দুর্যোগ মোকাবিলায় সাইনবোর্ড,ঝুড়ি ও কোদাল বিতরণ

Reporter Name / ১০৯ Time View
Update : সোমবার, ৪ মে, ২০২৬

নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও

ঈদগাঁও উপজেলা প্রশাসনের উদ্যোগে দুর্যোগ মোকাবিলায় স্থানীয় জনগণের সক্ষমতা বৃদ্ধি ও সচেতনতা তৈরির লক্ষ্যে মাঝিদের মাঝে সাইন বোর্ড,কোদাল ও ঝুড়ি বিতরণ করা হয়।

গতকাল সকাল এগারটায় উপজেলা প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়নের প্রতিনিধিদের মাঝে এসব সামগ্রী হস্তান্তর করা হয়।
বিতরণকৃত সাইনবোর্ডগুলোতে দুর্যোগকালীন করণীয় ও সচেতনতামূলক বার্তা তুলে ধরা হয়। যা সাধারণ মানুষকে দুর্যোগ ঝুঁকি সম্পর্কে অব গত করতে সহায়ক হবে বলে জানান সংশ্লিষ্টরা।

এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা দুর্যোগ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু তাহের, সহকারী অফিসার মাসুম বিল্লাহসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ। এসময় বক্তারা বলেন, দুর্যোগের আগে প্রস্তুতি থাকলে ক্ষয়ক্ষতি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব। এমন উদ্যোগ স্থানীয় জনগণকে আরও সচেতন ও প্রস্তুত হতে সহায়তা করবে।
এছাড়াও ঈদগাঁও ইউনিয়ন ২নং ওয়ার্ড মেম্বার বজলুর রশিদসহ জনপ্রতিনিধি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

জানা যায়, ১৯টি প্রকল্পের মাঝিদের মাঝে এসব সামগ্রী বিতরণ করা হয়। উপকারভোগীরা এমন মহতি উদ্যোগকে সময়োপযোগী উল্লেখ করে উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা