• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
Headline
ঈদগাঁওতে দারুন নাজাত ছিদ্দিকিয়া কুরআন মাদ্রাসার দস্তারবন্দী অনুষ্ঠান সম্পন্ন  বর্ণিল আয়োজনে বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় বিলাইছড়ি বাজার ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ এর পাশ বই বিতরণ ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন  মাইজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন পরিচালনা পরিষদের কমিটি গঠিত ঈদগাঁওতে অবৈধ বালু উত্তোলনে অভিযান বিলাইছড়িতে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত সাবেক কমিশনার হাসান মুরাদের মায়ের মৃত্যুতে পটিয়া প্রেস ক্লাবের শোক বিলাইছড়িতে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ ঈদগাঁওতে বর্ষা মৌসুমে মাছ ধরার জালের কদর তুঙ্গে, তিনগুন দাম  নাইক্ষ্যংছড়ির বাইশারীর গহিন জঙ্গল থেকে অজ্ঞাত ব্যক্তির কঙ্কাল উদ্ধার!

তুতুকখালী থেকে গ্রেফতার ইসলামপুর সেলিম বাবুর হত্যা মামলার আসামী আতাউল্লাহ

Reporter Name / ১১৩ Time View
Update : শনিবার, ৯ মে, ২০২৬

নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও 

ঈদগাঁও উপজেলার ইসলামপুরের চাঞ্চল্যকর সেলিম বাবু হত্যা মামলার আসামি আতাউল্লাহকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫। (৮ মে) শুক্রবার সন্ধ্যায় কক্সবাজার সদরের পিএমখালীর তুতুকখালি বটগাছতলার এক বসতঘর থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আতাউল্লাহ ইসলামপুরের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য নুর মোহাম্মদের ছেলে। তিনি হত্যা মামলার ২নং আসামি।

নিহত সেলিম বাবুর মামা লিটন জানান, র‌্যাব-১৫ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে পিএমখালীর তুতুকখালি এলাকার মোস্তাকের বসতঘরে অভিযান চালিয়ে পলাতক আতাউল্লাহকে আটক করে। পরে তাকে র‌্যাবের হেফাজতে নেওয়া হয়। ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আটকের সত্যতা নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, ১৬ এপ্রিল বুধবার গভীর রাতে ইসলামপুরের মধ্যম নাপিতখালীর সোলাইমান ড্রাইভারের ছেলে ফয়সাল মোহাম্মদ সেলিম চৌধুরী ওরফে সেলিম বাবুকে মাছ চুরির অভিযোগে ঘর থেকে তুলে নেওয়া হয়। অভিযোগ রয়েছে,  ইউপি সদস্য নুর মোহাম্মদের নেতৃত্বে তার সাঙ্গপাঙ্গরা রাতভর অমানবিক নির্যাতন চালায়। পরে গুরুতর আহত অবস্থায় দীর্ঘ ১১ দিন মৃত্যুর সাথে লড়াই করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২৮ এপ্রিল মারা যান সেলিম বাবু।

এ ঘটনায় নিহতের মা দিলদার বেগম বাদী হয়ে ঈদগাঁও থানায় নুর মোহাম্মদকে প্রধান আসামি এবং তার ছেলে আতাউল্লাহকে ২ নম্বর আসামি করে হত্যা মামলা দায়ের করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা