• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১০:২০ অপরাহ্ন
Headline
কাপ্তাই সেনাজোন ৩৮ বীরের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ঈদগাঁওতে শতবর্ষী অসহায় শেফালী পালের পাশে উপজেলা প্রশাসন ও ইউপি চেয়ারম্যান বান্দরবান জেলা পরিষদে ক্রীড়া বিভাগের দায়িত্বে কাজী নিরুতাজ বেগম পটিয়া পৌরসভার ৫নং ওয়ার্ডকে ‘মডেল’ বানাতে চান ব্যবসায়ী নেতা হারুনুর রশিদ উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপন করুন, সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা প্রদান করা হবে – এনামুল হক এনাম এমপি ঈদগাঁও উপজেলায় প্রধানমন্ত্রীর নির্দেশনায় শারদীয় দূ্গাপূজার উপহার বিতরণ দুর্গাপূজা উপলক্ষে বাঙ্গালহালিয়াযতে সেনাবাহিনীর উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান। জাতীয় নাগরিক পার্টি (এনসিপির),ঈদগাঁও উপ জেলা শাখার আহবায়ক কমিটি ঘোষণা বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজায় নিরাপত্তা জোরদার, মোতায়েন স্বেচ্ছাসেবক বান্দরবানে দুর্গাপূজা উপলক্ষে অনুদানের চেক বিতরণ

ঈদগাঁওতে অবৈধ বালু উত্তোলনে অভিযান

Reporter Name / ১৪৭ Time View
Update : বুধবার, ২৪ জুন, ২০২৬

নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও 

ঈদগাঁও উপজেলায় ইজারা বহির্ভূত নদী এলাকা থেকে দীর্ঘদিন ধরে অনুমোদনহীন ড্রেজার মেশিনের মাধ্যমে অবৈধভাবে বালু উত্তোলনের ঘটনায় অভিযান চালিয়েছে ইউনিয়ন ভূমি অফিস। (রবিবার) ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তার নেতৃত্বে কর্মচারীরা ঘটনাস্থলে গিয়ে এ অভিযান পরিচালনা করেন।

ইউনিয়ন ভূমি কর্মকর্তা আব্দুল জব্বার জানান, অবৈধ বালু উত্তোলনের তথ্য এবং পত্রিকায় প্রকাশিত সংবাদের ভিত্তিতে তিনি সরেজমিনে ঘটনাস্থলে যান। সেখানে তিনি রাবার ড্যাম ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক আয়াত উল্লাহ ছুট্রোকে ডেকে এনে তাৎক্ষণিকভাবে ড্রেজার মেশিনসহ যাবতীয় সরঞ্জাম সরিয়ে ফেলতে নির্দেশ দেন। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম পুনরাবৃত্তি হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে তাকে সতর্ক করা হয়। তবে সরঞ্জাম জব্দ না করার বিষয়ে প্রশ্নের জবাবে তিনি জানান,জনবলের সংকটের কারণে সবসময় অভিযান চালানো বা সরঞ্জাম জব্দ করে নিয়ে আসা সম্ভব হয় না।

সচেতন মহলের দাবি, ঈদগাঁও নদীর ইজারা বহির্ভূত পূর্ব ও পশ্চিমাঞ্চলের অন্তত ডজনাধিক স্থানে অবৈধ বালু উত্তোলন চলছে। তৎমধ্যে ঈদগাঁও কালিরছড়া, ভাদিতলা ও চান্দের ঘোনা এলাকার পূর্বস্থ বনবিভাগের আওতাধীন বনাঞ্চলের পাহাড়ি খাল। এসব এলাকায় কৃত্রিম বাঁধ সৃষ্টি করে পাহাড় কেটে বালু উত্তোলনের অভিযোগ রয়েছে।

স্থানীয়রা জানান, অবৈধভাবে উত্তোলিত এসব বালু ডাম্পারের মাধ্যমে বিভিন্ন স্থানে পরিবহন করা হচ্ছে। বেপরোয়া যান চলাচলের কারণে সরকারের ব্যয়ে নির্মিত একাধিক সড়ক ক্ষতিগ্রস্ত হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়ছে। পাশাপাশি একের পর এক কৃষিজমি ভাঙনের মুখে পড়ছে বলেও অভিযোগ রয়েছে।

প্রসঙ্গত, রাবার ড্যাম পানি ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক আয়াত উল্লাহ ছুট্রোর নেতৃত্বে ঈদগাঁও নদীর ইজারা বহির্ভূত জালালাবাদ ইউনিয়নের রাবার ড্যাম সংলগ্ন নদীর পূর্বপাশ থেকে দীর্ঘদিন ধরে অনুমোদনহীন ড্রেজার মেশিনের মাধ্যমে অবৈধভাবে বালু উত্তোলনের সংবাদ প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের পর প্রশাসনের দৃষ্টি আকর্ষিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা