• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
Headline
বিলাইছড়িতে হিলফ্লাওয়ার কর্তৃক স্টেক হোল্ডারদের নিয়ে  সভা পটিয়া থানার মোড় বেবি টেক্সী, টেম্পু ড্রাইভার’স ও সহকারী ইউনিয়নের নতুন কমিটির  অভিষেক অনুষ্ঠান সম্পন্ন ঈদগাঁওতে দারুন নাজাত ছিদ্দিকিয়া কুরআন মাদ্রাসার দস্তারবন্দী অনুষ্ঠান সম্পন্ন  বর্ণিল আয়োজনে বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় বিলাইছড়ি বাজার ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ এর পাশ বই বিতরণ ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন  মাইজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন পরিচালনা পরিষদের কমিটি গঠিত ঈদগাঁওতে অবৈধ বালু উত্তোলনে অভিযান বিলাইছড়িতে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত সাবেক কমিশনার হাসান মুরাদের মায়ের মৃত্যুতে পটিয়া প্রেস ক্লাবের শোক বিলাইছড়িতে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

রাজস্থলীতে সড়ক দুর্ঘটনায় আহত ৬

Reporter Name / ১৪৫ Time View
Update : শনিবার, ৯ মে, ২০২৬

হারাধন কর্মকার,রাজস্থলী প্রতিনিধি।

রাঙ্গামাটির রাজস্থলীতে চাঁদের গাড়ী ( জীপ গাড়ী) নিয়ন্ত্রণ হারিয়ে ৬ জন শ্রমিক আহত হয়েছে। তাদের কে রাজস্থলী সদর হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
শনিবার ( ৯ মে ) সকাল ১১ টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এই দুর্ঘটনায় প্রাণহানীর ঘটনা না ঘটেলও চাঁদের গাড়ীটি উল্টে যায়। প্রত্যক্ষদর্শীরা জানায়, রাজস্থলী থেকে ছেড়ে আসা ইটের খোয়া বোঝাই চাঁদের গাড়ী টি উপজেলার গাইন্দ্যা ইউনিয়নের গামাড়ী বাগানের পাহাড়ের উপর উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে নিচে উল্টে যায়। এই ঘটনায় গাড়ীতে থাকা ড্রাইবার সহ ৬জন আহত হয়।আহতরা হলেন, শৈহ্লাসাই মারমা (১৬) পিতা মংনি মারমা, গ্রাম গাইন্দ্যা শিশু সদন, বোসিওয়ং মারমা (১৭) পিতা হ্লাচিংমং মারমা, গ্রাম গাইন্দ্যা শিশু সদন, মংচসিং মারমা (১২) পিতা, থুইচিং মারমা, গ্রাম গাইন্দ্যা শিশু সদন, কৃঞ্চ কুমার (১৪) পিতা বিরকখোয়া, গাইন্দ্যা শিশু সদন, সাকিব তঞ্চঙ্গ্যা পিতা পুলসিং তঞ্চঙ্গ্যা গ্রাম গাইন্দ্যা শিশু সদন, নুখ্যাইমং মারমা (১৫) পিতা হ্লাসিংমং মারমা সকলের ঠিকানা একই, এলাকা স্থানীয়রা আহতদের উদ্ধার করে রাজস্থলী সদর হাসপাতালে প্রেরণ করে।
রাজস্থলী সদর হাসপাতাল আরএমও জানান, বেলা সাড়ে ১১টার দিকে গুরুতর আহত অবস্থায় ৬ জনকে রাজস্থলী সদর হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তাদের মধ্যে ১ জনের অবস্থা আশংকা জনক। ৬ জনকে রাজস্থলী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে রাজস্থলী থানা অফিসার ইনচার্জ ( ওসি) খালেদ হোসেন বলেন, দুর্ঘটনার খবর শুনেছি, তবে কেউ অভিযোগ করেনি। চাঁদের গাড়ীটি উদ্ধার করে থানা নিয়ে আনা হবে।এর পর আইনি ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা