• শনিবার, ০৬ জুন ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
Headline
নাইক্ষ্যংছড়িতে ২০ হাজার ইযাবা সহ-১ মহিলা আটক গড়ফাদার রা আড়ালে নারীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যে ঈদগাঁওতে তোলপাড়, কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য নারীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যে ঈদগাঁওতে তোলপাড়, কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও অগ্রযাত্রায় সকলের শামিল হওয়া উচিত…..  ঈদগাঁওতে এহছানিয়া মাদ্রাসা ও মসজিদ কমপ্লেক্স উদ্বোধন উপলক্ষে অনুষ্ঠান সম্পন্ন পুর্ব সীমান্ত নিউজ ডেস্ক এর সাথে কচ্ছপিয় ইউনিয়ন বিএনপির সৌজন্য সাক্ষাৎ ও শুভেচছা বিনিময় নাইক্ষ্যংছড়িতে -১১ বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ইযাবা উদ্ধার, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা বিজিবির লামায় প্রশাসন ও কারিতাস’র বিশ্ব পরিবেশ দিবস উদযাপন বান্দরবানে সীমান্তে ৩ কোটি টাকার বেশি মূল্যের ১০০৮৪১ পিস ইয়াবা উদ্ধার মেডিকেলে সুযোগ পাওয়া শিক্ষার্থীকে আর্থিক সহায়তা দিলো ঈদগাঁও ইউপি পরিষদ ঈদগাঁও বাজারে উপজেলা প্রশাসনের অভিযান, জরিমানা

রামুর গর্জনিয়ায় পুলিশের সফল অভিযানে মালিক বিহীন ১ লাখ পিস ইয়াবা উদ্ধার

Reporter Name / ১৮৮ Time View
Update : বুধবার, ১৩ মে, ২০২৬

আমিনুল ইসলাম 

নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধিঃ

নাইক্ষ্যংছড়ির পাশ্ববর্তী রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের পশ্চিম বোমাংখীল এলাকায় পুলিশের বিশেষ অভিযানে মালিকবিহীন ১ লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

বুধবার (১৩ মে) সকাল ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গর্জনিয়া পুলিশ ফাঁড়ির নবাগত ইনচার্জ (আইসি) আনিসুর রহমানের নেতৃত্বে এসআই জুয়েল চৌধুরীসহ একটি চৌকস পুলিশ টিম অভিযান পরিচালনা করে। অভিযানে বাইকচালক সোহেলের বাড়ি থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়।

অভিযানে নেতৃত্ব দেওয়া এসআই জুয়েল চৌধুরী জানান, পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত সোহেল পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। তবে উদ্ধারকৃত ইয়াবা জব্দ করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গর্জনিয়া ও কচ্ছপিয়া এলাকা দীর্ঘদিন ধরে ইয়াবা পাচারের জন্য আলোচিত। স্থানীয়দের দাবি, এটাই এ অঞ্চলে এখন পর্যন্ত পুলিশের উদ্ধার করা সবচেয়ে বড় ইয়াবার চালান।

রামু থানা অফিসার ইনচার্জ (ওসি) মুনিরুল ইসলাম ভূঁইয়া জানিয়েছেন, মাদক নির্মূলে পুলিশের বিশেষ অভিযান চলমান রয়েছে। পাশাপাশি উদ্ধারকৃত ইয়াবার সঙ্গে জড়িত অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা