• শনিবার, ২৭ জুন ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
Headline
ঈদগাঁওয়ের কালিরছড়ায় ব্যতিক্রমী আয়োজন, নামাজমুখী যুবকদের মাঝে পুরস্কার ইসলামাবাদের গজালিয়ায় সেতু থাকলেও দুই প্রান্তে সংযোগ সড়ক নেই, ভোগান্তি চরমে নাইক্ষ্যংছড়িতে-১১ বিজিবির অভিযানে অর্ধলাখের বেশি ইয়াবা উদ্ধার ঈদগাঁও আলমাছিয়া সড়ক এখন মরণ ফাঁদে, ঝুঁকিতে শিক্ষা্থী ও পথচারীরা ঈদগাঁওতে গরিব, অসহায় ও ছিন্নমূল মানুষদের মাঝে একবেলা ফ্রি খাবার কর্মসূচী বিলাইছড়ি বাজার গোল্ডকাপ টুর্ণামেন্ট ফাইনাল অনুষ্ঠিত : চ্যাম্পিয়ন ব্রাদার হড চকরিয়ায় মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন নাইক্ষ্যংছড়িতে জামায়াতে ইসলামীর দিনব্যাপী কর্মী ও দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত ক্যান্সার আক্রান্ত মহিবুল্লাহর পরিবারের পাশে,বাঙ্গালহালিয়া মানবকল্যাণ ফাউন্ডেশনের সহায়তা প্রদান। নাইক্ষ্যংছড়িতে ৩৪ বিজিবির অভিযানে ৭২ হাজার ইয়াবসহ আটক ২

নাইক্ষ্যংছড়িতে-১১ বিজিবির  প্রান্তিক জনগোষ্ঠীকে মানবিক সহায়তা ও  চিকিৎসা সেবা প্রদান

Reporter Name / ১৮৮ Time View
Update : শনিবার, ৯ মে, ২০২৬

আমিনুল ইসলাম 

নাইক্ষ্যংছড়ি (বান্দরবান)প্রতিনিধিঃ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার লেম্বুছড়ি সীমান্তবর্তী এলাকায় বসবাসরত জনসাধারণের সঙ্গে সুসম্পর্ক, পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধির লক্ষ্যে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) এর উদ্যোগে দূর্গম সীমান্তবর্তী এলাকায় চিকিৎসা সুবিধাবঞ্চিত গরিব, অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান ও ঔষধ বিতরণ, শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সহায়ক সামগ্রী, খেলাধুলার উপকরণ এবং গাছের চারা বিতরণ করা হয়েছে।

শনিবার(০৯ মে) সকাল সাড়ে ১১টার সময়ে বিজিবির নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) এর ব্যবস্থাপনায় লেম্বুছড়ি বিওপির দায়িত্বপূর্ণ বাহিরমাঠ এলাকায় একটি মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন করা হয়। উক্ত কর্মসূচির আওতায় দূর্গম সীমান্ত এলাকায় বসবাসরত চিকিৎসা সেবা থেকে বঞ্চিত প্রায় ৩০০ জন গরিব, অসহায় ও দুস্থ মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান এবং প্রয়োজনীয় ঔষধ সামগ্রী বিতরণ করা হয়। 

পাশাপাশি লেম্বুছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অধ্যয়নরত ১০১ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা সহায়ক সামগ্রী, খেলাধুলার উপকরণ এবং পরিবেশবান্ধব গাছের চারা বিতরণ করা হয়। একই সঙ্গে গরিব, অসহায় ও দুস্থ জনসাধারণ, শিক্ষার্থী এবং উপস্থিত সর্বমোট প্রায় ৫০০ জনের মাঝে খাবার বিতরণ করা হয়।

বিজিবি দৃঢ়ভাবে বিশ্বাস করে যে, পারস্পরিক শ্রদ্ধা, সহযোগিতা ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক সীমান্তবর্তী জনসাধারণের মধ্যে সম্প্রীতি বৃদ্ধির পাশাপাশি এ অঞ্চলের সার্বিক উন্নয়ন ও স্থিতিশীলতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ ফযেজুল কবির বলেন দেশের সীমান্ত সুরক্ষা, চোরাচালান ও মানবপাচার প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ নিয়ন্ত্রণ এবং অভ্যন্তরীণ নিরাপত্তা বজায় রাখার পাশাপাশি অপারেশন উত্তরণ-এর আওতায় সামাজিক স্থিতিশীলতা নিশ্চিত করতে বিজিবি দীর্ঘদিন ধরে বিভিন্ন জনবান্ধব ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। আজকের আয়োজন চলমান মানবিক কার্যক্রমেরই অংশ এবং ভবিষ্যতেও নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) এ ধরনের কল্যাণমূলক উদ্যোগ অব্যাহত রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা