• শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
Headline
আসন্ন ইউপি নির্বাচন: আশিয়া নির্বাচনী মাঠে আলোচনায় চেয়ারম্যান পদে ওলামা দল নেতা মাওলানা তৌহিদুল ইসলাম নাইক্ষ্যংছড়ি থানা পুলিশের অভিযানে ইয়াবা সহ যুবক আটক বিলাইছড়িতে বিজ্ঞান ও উদ্ভাবনী ধারণা প্রদর্শন বিষয়ক প্রদর্শনী ও  সভা অনুষ্ঠিত বিধবা নারী ধর্ষণ ও শিশু অপহরণ চেষ্টার অভিযুক্ত নাছির গ্রেফতার মিথ্যা তথ্য দিয়ে  বিএনপি’র  কর্মী খোরশেদ আলম’কে ফাঁসানোর অভিযোগ: মিশ্র প্রতিক্রিয়া প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠান ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়কে সরকারী করণের দাবী জালালাবাদে অভিযানে তিন মাদক কারবারিসহ ৬ হাজার পিস ইয়াবা উদ্ধার বিলাইছড়িতে কৃষি অফিস কর্তৃক চারা বিতরণ ঈদগড়ে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক প্রধান মন্ত্রী কক্সবাজার আগমন উপলক্ষে কচ্ছপিয়া বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

ঈদগাঁওতে দেশীয় আগ্নেয়াস্ত্রসহ দু’জন আটক

Reporter Name / ১১৭ Time View
Update : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও

ঈদগাঁওতে দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র ও কার্তুজসহ দু’জনকে গ্রেফতার করে র‍্যাব-১৫, কক্সবাজার।
বুধবার (১৩ মে) রাতে ইউনিয়নের আলমাছিয়া পূর্ব গেইট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
সূত্র মতে,গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত একটার দিকে র‍্যাব-১৫ এর একটি দল ঐ এলাকায় অভিযান চালায়। র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে দু’জনকে হাতে নাতে আটক করা হয়। তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে একটি দেশীয় তৈরি একনলা বন্দুক ও পাঁচ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হল ঈদগাঁও ইউনিয়নের কালির ছড়ার এনামুল হক এনাম এবং নুরুল আফসার রিপন।
বিষয়টি নিশ্চিত করে র‍্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে অস্ত্র ও সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত আলামতসহ তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

​তিনি আরো জানান, এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধীদের নির্মূল করতে র‍্যাবের অভিযান অব্যাহত থাকবে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা