• শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
Headline
নাইক্ষ্যংছড়িতে নবাগত উপজেলা নির্বাহী অফিসার এনামুল হাসান এর সাথে নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের শুভেচ্ছা বিনিময় নদীতে ড্রেজার মেশিন, হুমকির মুখে গজালিয়া-ঈদগড়ের সংযোগ সেতু, রক্ষার দাবী ঈদগাঁওতে দেশীয় আগ্নেয়াস্ত্রসহ দু’জন আটক বিলাইছড়ির এলপন দীর্ঘ লাফে প্রথম স্থান অধিকারী ঈদগাঁওতে হাসপাতালের অভাবে চরম ভোগান্তির শিকার অসংখ্য মানুষ চট্টগ্রামের পটিয়ায় পার্টনার  কংগ্রেস ২০২৬ ইং অনুষ্ঠিত রামুর গর্জনিয়ায় পুলিশের সফল অভিযানে মালিক বিহীন ১ লাখ পিস ইয়াবা উদ্ধার ঈদগড়ে নির্মিত ব্রীজটি কোন কাজে আসছেনা, ঝুঁকিতে যান চলাচল নাইক্ষ্যংছড়িতে কৃষির উন্নয়ন, পুষ্টি ও উদ্যোক্তা তৈরিতে গুরুত্বারোপ নাইক্ষ্যংছড়ি থানা পুলিশের অভিযানে- ১ টি একনলা বন্দুক উদ্ধার।

নদীতে ড্রেজার মেশিন, হুমকির মুখে গজালিয়া-ঈদগড়ের সংযোগ সেতু, রক্ষার দাবী

Reporter Name / ২৫ Time View
Update : শুক্রবার, ১৫ মে, ২০২৬

নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও

ঈদগাঁও নদীর উপর ড্রেজার মেশিন,হুমকি মুখে গজালিয়া-ঈদগড়ের সংযোগ সেতু। দেখার যেন কেউ নেই।
ঈদগাঁও উপজেলা ইসলামাবাদ গজালিয়া আর পাহাড়ি জনপদ ঈদগড় সংযোগ সেতুকেই ঘিরে উদ্বেগ দেখা দিয়েছে।

স্থানীয়দের অভিযোগ, কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত গুরুত্বপূর্ণ সেতুর নিচ থেকে অবৈধভাবে বালি উত্তোলন করা হচ্ছে, যা সেতুর ভিত্তিকে ঝুঁকির মুখে ফেলবে। উদ্বোধনের আগেই সেতুটি ধসে পড়ার আশঙ্কা করেন সচেতন মহল।

সূত্র মতে,ঈদগড় সড়কে দীর্ঘদিন ঝুঁকি, ডাকাতি, অপহরণ ও দুর্গম যাতায়াত এড়াতে নদীর ওপর এ সংযোগ সেতু নির্মাণ করা হয়। ঈদগড় গামী মানুষের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে সেতু টি দ্রুত চালুর দাবি দীর্ঘদিনের। এখন সেই সেতু বালিখেকোদের দৌরাত্ম্যের কারণে হুমকির মুখে পড়েছে বলে অভিযোগ।

এলাকাবাসীর দাবি, সেতুর পিলারের আশপাশ থেকে অবাধে বালি উত্তোলনের ফলে নদীর তল দেশে গভীর গর্ত সৃষ্টি হচ্ছে। এতে যেকোন সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তারা আশঙ্কা প্রকাশ করে বলেন, যেভাবে বালি কাটা হচ্ছে, তাতে উদ্বোধনের আগেই সেতুর ক্ষতি হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে।
দ্রুত অবৈধ বালি উত্তোলন বন্ধ,দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থাও সেতুর নিরাপত্তা নিশ্চিত করতে নবাগত ইউএনওসহ সংশ্লিষ্ট কতৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেন সচেতন মহল। অভিযান চালিয়ে সেতুটিকে রক্ষা করার দাবীও জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা