• শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
Headline
আসন্ন ইউপি নির্বাচন: আশিয়া নির্বাচনী মাঠে আলোচনায় চেয়ারম্যান পদে ওলামা দল নেতা মাওলানা তৌহিদুল ইসলাম নাইক্ষ্যংছড়ি থানা পুলিশের অভিযানে ইয়াবা সহ যুবক আটক বিলাইছড়িতে বিজ্ঞান ও উদ্ভাবনী ধারণা প্রদর্শন বিষয়ক প্রদর্শনী ও  সভা অনুষ্ঠিত বিধবা নারী ধর্ষণ ও শিশু অপহরণ চেষ্টার অভিযুক্ত নাছির গ্রেফতার মিথ্যা তথ্য দিয়ে  বিএনপি’র  কর্মী খোরশেদ আলম’কে ফাঁসানোর অভিযোগ: মিশ্র প্রতিক্রিয়া প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠান ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়কে সরকারী করণের দাবী জালালাবাদে অভিযানে তিন মাদক কারবারিসহ ৬ হাজার পিস ইয়াবা উদ্ধার বিলাইছড়িতে কৃষি অফিস কর্তৃক চারা বিতরণ ঈদগড়ে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক প্রধান মন্ত্রী কক্সবাজার আগমন উপলক্ষে কচ্ছপিয়া বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

ঈদগাঁওতে হাসপাতালের অভাবে চরম ভোগান্তির শিকার অসংখ্য মানুষ

Reporter Name / ১৩৩ Time View
Update : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও

ঈদগাঁও উপজেলায় এখনো পূর্ণাঙ্গ সরকারি হাসপাতাল প্রতিষ্ঠিত না হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন অসংখ্য নারী পুরুষ। স্থানীয়দের অভিযোগ, আশপাশের বিভিন্ন উপজেলায় আধুনিক হাসপাতাল নির্মাণ করা হলেও জনবহুল ঈদগাঁওতে আজও উন্নত স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত রয়েছে।
বর্তমানে উপজেলার অসুস্থ রোগী, গর্ভবতী নারী, বয়স্ক ব্যক্তি ও জরুরি চিকিৎসাপ্রার্থীদের চিকিৎসাসেবার জন্য প্রায় ৩৪ কিলোমিটার দূরে কক্সবাজার সদর হাসপাতালে যেতে হচ্ছে। এতে সময়,অর্থ ও দুর্ভোগ,সবকিছুর চাপ বহন করতে হচ্ছে সাধারণ মানুষকে। বিশেষ করে গভীর রাতে জরুরী রোগী নিয়ে দূরপাল্লার পথ পাড়ি দিতে গিয়ে অনেক পরিবারকে চরম ভোগান্তির মুখে পড়তে হচ্ছে।

সচেতন মহলের মতে, উপজেলা ঘোষণার পর দীর্ঘসময় পেরিয়ে গেলেও এখনো হাসপাতাল স্থাপনের দৃশ্যমান উদ্যোগ না থাকায় জনমনে হতাশা ও ক্ষোভ বাড়ছে। জনসংখ্যা,ভৌগোলিক গুরুত্ব বিবেচনায় ঈদগাঁও উপজেলায় একটি পূর্ণাঙ্গ হাসপাতাল এখন সময়ের দাবি বলে মনে করছেন তারা।

এলাকাবাসীর মতে, একটি আধুনিক হাসপাতাল প্রতিষ্ঠিত হলে শুধু ঈদগাঁও নয়, আশপাশের এলাকার মানুষও উন্নত চিকিৎসাসেবা পাবে। পাশাপাশি জরুরি স্বাস্থ্যসেবায় মৃত্যুঝুঁকি ও দুর্ভোগ অনেকাংশে কমে আসবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণের আহবান জানান।

তাদের দাবি, ঈদগাঁওবাসীর দীর্ঘদিনের এই ন্যায্য চাওয়াকে গুরুত্ব দিয়ে দ্রুত একটি হাসপাতাল স্থাপনের ঘোষণা দেওয়া হোক। স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার। অথচ একটি হাসপাতালের অভাবে ঈদগাঁওবাসী প্রতি নিয়ত অবহেলা ও দুর্ভোগের শিকার হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা