• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
Headline
বিলাইছড়ি উপজেলা কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান সম্পন্ন পটিয়ায় আদালতের আদেশ অমান্য করে কাজ করায় দুই নির্মাণ শ্রমিক আটক নাইক্ষ্যংছড়ি থানা পুলিশের অভিযানে বিদেশী পিস্তল গুলি সহ ম্যাগজিন ও ইয়াবা উদ্ধার ঈদগাঁওর গ্রামীন সড়কে চলাচলে চরম ঝুঁকি : দূর্ঘটনার আশংকা রাজস্থলীতে যুব উন্নয়নের উদ্যােগে প্রশিক্ষণার্থীদের মাঝে ভাতা প্রদান নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে মাদক বিক্রির ৬ লাখ ৮০ হাজার টাকাসহ আটক ৩ বান্দরবানে নদীপথে অবৈধভাবে বাঁশ পাচার, একজন আটক সাংবাদিক জয়নালের শাশুড়ির জানাযায় শোকাহত মানুষের ঢল, দাফন সম্পন্ন স্বাধীনতার ৫৫ বছরে ৫৫ জন শিক্ষার্থী নিয়ে পাঠদান, তাও আবার পুরোনো বই দিয়ে, নেই কোনো সরকারিভাবে কোনো উদ্যোগ ইসলামাবাদে রাস্তা না থাকায় ধানক্ষেত দিয়ে লাশের খাটিয়া নিলো স্থানীয়রা

চট্টগ্রামের পটিয়ায় পার্টনার  কংগ্রেস ২০২৬ ইং অনুষ্ঠিত

Reporter Name / ৩৬৪ Time View
Update : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

পটিয়া (চট্টগ্রাম)থেকে সেলিম চৌধুরী:

চট্টগ্রামের পটিয়ায়  কৃষি উন্নয়ন ও গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার লক্ষ্যে পার্টনার কংগ্রেস ২০২৬ ইং  অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩মে) দুপুরে উপজেলা  পরিষদ অডিটরিয়ামে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এ কর্মসূচি আয়োজন করা হয়। ২০২৫-২৬ অর্থবছরের প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) এর আওতায় এই কংগ্রেস অনুষ্ঠিত হয় । পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা  ফারহানুর রহমানের সভাপতিত্বে  এতে প্রধান অতিথি ছিলেন চট্রগ্রাম জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত  উপ পরিচালক (শস্য)ওমর ফারুক,  উপজেলা কৃষি কর্মকর্তা কল্পনা রহমানের সঞ্চালনায় এতে বক্তব্য সিনিয়র মৎস্য  কর্মকর্তা স্বপন চন্দ্র দে,  উপজেলা শিক্ষা কর্মর্কতা আশীষ কুমার ধর,  ,উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মো: ইলিয়াস কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইয়াসিন আলী,  উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ বুল বুল, টিটন দে  প্রমূখ। 

বক্তারা, অনুষ্ঠানে কৃষি খাতের টেকসই উন্নয়ন, পুষ্টি নিরাপত্তা এবং উদ্যোক্তা তৈরির ওপর গুরুত্বারোপ করেন। কংগ্রেসে স্থানীয় কৃষক, কৃষি উদ্যোক্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন এবং কৃষির আধুনিকায়ন ও উৎপাদন বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।পরে এতে বারী জৈব সারের মোড়ক উন্মোচন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা