• শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
Headline
আসন্ন ইউপি নির্বাচন: আশিয়া নির্বাচনী মাঠে আলোচনায় চেয়ারম্যান পদে ওলামা দল নেতা মাওলানা তৌহিদুল ইসলাম নাইক্ষ্যংছড়ি থানা পুলিশের অভিযানে ইয়াবা সহ যুবক আটক বিলাইছড়িতে বিজ্ঞান ও উদ্ভাবনী ধারণা প্রদর্শন বিষয়ক প্রদর্শনী ও  সভা অনুষ্ঠিত বিধবা নারী ধর্ষণ ও শিশু অপহরণ চেষ্টার অভিযুক্ত নাছির গ্রেফতার মিথ্যা তথ্য দিয়ে  বিএনপি’র  কর্মী খোরশেদ আলম’কে ফাঁসানোর অভিযোগ: মিশ্র প্রতিক্রিয়া প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠান ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়কে সরকারী করণের দাবী জালালাবাদে অভিযানে তিন মাদক কারবারিসহ ৬ হাজার পিস ইয়াবা উদ্ধার বিলাইছড়িতে কৃষি অফিস কর্তৃক চারা বিতরণ ঈদগড়ে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক প্রধান মন্ত্রী কক্সবাজার আগমন উপলক্ষে কচ্ছপিয়া বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

ঈদগাঁও ব্লাড ব্যাংক-থ্যালাসেমিয়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালী ও আলোচনা সভা

Reporter Name / ৭৩ Time View
Update : শুক্রবার, ১৫ মে, ২০২৬

এম আবু হেনা সাগর,ঈদগাঁও 

ঈদগাঁওতে ব্লাড ব্যাংক ও থ্যালাসেমিয়া ফাউন্ডেশন
যৌথ উদ্যোগ প্রথম প্রতিষ্ঠা বার্ষিকীও স্বেচ্ছাসেবী মিলনমেলা অনুষ্ঠিত হয়। অন্যতম স্বেচ্ছাসেবী ও মানবিক দুইটি সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী, মিলন মেলায় উৎসবমুখর পরিবেশে চলে। 

জানা যায়,ঈদগাঁও ব্লাড ব্যাংক ও থ্যালাসেমিয়া ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে ১৫ মে সকাল ১১ টায় প্রতিষ্ঠাবার্ষিকীর এক বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি ঈদগাঁও বাস স্টেশন থেকেই বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। এতেই সংগঠনের সদস্যসহ মেহমান হিসেবে আগত নানা সংগঠন স্বেচ্ছাসেবীরা অংশ নেন। টি-শার্ট,ক্যাপ পরিহিত একসাথে শ্লোগানে মুখর হয়ে স্থানীয়দের নজর কেটেছে এ র‍্যালিটি।
এই সময় উপস্থিত ছিলেন, ঈদগাঁও প্রেসক্লাবের সভাপতি রেজাউল করিম, ঈদগাঁও অনলাইন প্রেসক্লাব যুগ্ন সাধারণ সম্পাদক,ঐক্য পরিবার সাধারণ সম্পাদক এম আবু হেনা সাগর,তরুন আইনজীবী মোবারক সাঈদ, সংবাদকর্মী আজি জুল হক রাজু,ঈদগাঁও মানবিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মনির, সংগঠনের প্রতিষ্ঠাতা তৌহিদুল ইসলাম ও মাসুদ রহমান বাবু।

দুপুরে বিদ্যালয়ের চতুর্থ তলায় আয়েজিত বর্ষ পূতি উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন, ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শিফাতুল মাজদার,ঈদগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সোহেল জাহান চৌধুরী, ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতন সহকারী প্রধান শিক্ষক নুরুল আবছার,
ব্লাড ব্যাংকের উপদেষ্টা নুরুল হুদা মাল্টিমিডিয়া ঈদগাঁও মেডিকেল সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক এহছানুল হক,তৌহিদ এবং মাসুদসহ আরো অনেকেই। 

সকাল থেকে বিকেল পযন্ত প্রতিষ্ঠাবার্ষিকী উপ লক্ষে কর্মসূচীর মধ্য ছিল এক বছরে সংগঠনের কার্যক্রম উপস্থাপন,ফ্রী ব্লাড গ্রুপ টেস্ট,থ্যালাসে মিয়া রোগীদের ফ্রী রক্তদান,সম্মাননা প্রদানসহ শিক্ষার্থীদের রক্তদান বিষয়ক নাটক পরিবেশন অনুষ্ঠিত হয়।এ উপলক্ষে কেজি স্কুল আঙ্গিনাকে অপরুপে সাজানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা