• শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
Headline
আসন্ন ইউপি নির্বাচন: আশিয়া নির্বাচনী মাঠে আলোচনায় চেয়ারম্যান পদে ওলামা দল নেতা মাওলানা তৌহিদুল ইসলাম নাইক্ষ্যংছড়ি থানা পুলিশের অভিযানে ইয়াবা সহ যুবক আটক বিলাইছড়িতে বিজ্ঞান ও উদ্ভাবনী ধারণা প্রদর্শন বিষয়ক প্রদর্শনী ও  সভা অনুষ্ঠিত বিধবা নারী ধর্ষণ ও শিশু অপহরণ চেষ্টার অভিযুক্ত নাছির গ্রেফতার মিথ্যা তথ্য দিয়ে  বিএনপি’র  কর্মী খোরশেদ আলম’কে ফাঁসানোর অভিযোগ: মিশ্র প্রতিক্রিয়া প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠান ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়কে সরকারী করণের দাবী জালালাবাদে অভিযানে তিন মাদক কারবারিসহ ৬ হাজার পিস ইয়াবা উদ্ধার বিলাইছড়িতে কৃষি অফিস কর্তৃক চারা বিতরণ ঈদগড়ে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক প্রধান মন্ত্রী কক্সবাজার আগমন উপলক্ষে কচ্ছপিয়া বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আরিফ সভাপতি ও বিজন ধর সম্পাদক…… ঈদগাঁওতে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় বাজুসের নিবার্চন সম্পন্ন

Reporter Name / ১৩৭ Time View
Update : রবিবার, ১৭ মে, ২০২৬

এম আবু হেনা সাগর, ঈদগাঁও

ব্যাপক উৎসাহ উদ্দীপনামুখর পরিবেশে ঈদগাঁও জুয়েলারী এসোসিয়েশন (বাজুস)র ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
১৭মে (রবিবার) সকাল ১০টা থেকে বিকেল ৩টা পযন্ত ভোটগ্রহণ চলে স্বর্ণপল্লী এলাকার সমিতি নিজস্ব কার্যালয়ে। দিনব্যাপী ভোটারসহ প্রার্থী ও তাদের কর্মীসমর্থকদের মাঝে উৎসবের আমেজ লক্ষনীয়।
ভোটগ্রহণের নির্ধারিত সময়ের মধ্যে পরিদর্শনে আসেন ঈদগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল জাহান চৌধুরী, জালালাবাদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলমগীর তাজ জনি,ক্রীড়া সংস্থার সদস্য সচীব আজমগীর, ইসলামাবাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল ইসলাম,ইউপি সদস্য
নুরুল হুদা, সুমন কান্তি দে,বিশিষ্ট ব্যবসায়ী স্বপন কান্তি দে, ঈদগাঁও প্রেসক্লাব সভাপতি রেজাউল করিম ও ঈদগাঁও যুব ঐক্য পরিবারের সাধারণ সম্পাদক এম আবু হেনা সাগরসহ অনেকে।

এই নির্বাচনে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জুয়েলারী এসোসিয়েশন (বাজুস) জেলা শাখার সভাপতি সুবাস ধর ও সাধারণ সম্পাদক হাজী ওসমান গনি। নির্বাচন পরিচালনা কমিটির পক্ষে অংশ নেন, মৃনাল আচায্য, পরিমল কান্তি দে,সুলাল ধর, হাজী সেলিম ও খোকন মল্লিকসহ অনেকে।

নির্বাচন শেষে ফলাফলে সভাপতিতে আরিফুর রহিম (প্রাপ্ত ভোট ২৩),সাধারণ সম্পাদক বিজন ধর (প্রাপ্ত ভোট ৩৬), সহ সভাপতি উজ্জল ধর ( প্রাপ্ত ভোট ৪০), সাংগঠনিক সম্পাদক তাপস কান্তি দে (প্রাপ্ত ভোট ৩৬) সদস্য পদে নির্বাচিত হন- টিংকু দত্ত, সুমল ধর, অজয় ধর ও সৈকত ধর।
এ নির্বাচনে বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হন যুগ্ন সাধারণ সম্পাদক সনজয় ধর, অর্থ সম্পাদকে
উজ্জ্বল কান্তি দে ও দপ্তর সম্পাদকে অয়ন দত্ত।
নির্বাচনে প্রিসাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন ঈদগাহ জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রাজন আচায্যে।

উল্লেখ যে, ঈদগাঁও বাজার এলাকায় প্রায় সপ্তাহ ধরে নানা পদের প্রার্থীর গনসংযোগও প্রচারনায় সরগরম ছিল। ব্যানার,পোষ্টার,লিফলেটে অলি গলি জুড়ে নিবার্চনী আমেজে মুখরিত ছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা