• শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
Headline
আসন্ন ইউপি নির্বাচন: আশিয়া নির্বাচনী মাঠে আলোচনায় চেয়ারম্যান পদে ওলামা দল নেতা মাওলানা তৌহিদুল ইসলাম নাইক্ষ্যংছড়ি থানা পুলিশের অভিযানে ইয়াবা সহ যুবক আটক বিলাইছড়িতে বিজ্ঞান ও উদ্ভাবনী ধারণা প্রদর্শন বিষয়ক প্রদর্শনী ও  সভা অনুষ্ঠিত বিধবা নারী ধর্ষণ ও শিশু অপহরণ চেষ্টার অভিযুক্ত নাছির গ্রেফতার মিথ্যা তথ্য দিয়ে  বিএনপি’র  কর্মী খোরশেদ আলম’কে ফাঁসানোর অভিযোগ: মিশ্র প্রতিক্রিয়া প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠান ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়কে সরকারী করণের দাবী জালালাবাদে অভিযানে তিন মাদক কারবারিসহ ৬ হাজার পিস ইয়াবা উদ্ধার বিলাইছড়িতে কৃষি অফিস কর্তৃক চারা বিতরণ ঈদগড়ে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক প্রধান মন্ত্রী কক্সবাজার আগমন উপলক্ষে কচ্ছপিয়া বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

ঈদগাঁওতে কোরবানির পশু জবাই ও চামড়া সংরক্ষণ বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত

Reporter Name / ৬৩ Time View
Update : সোমবার, ১৮ মে, ২০২৬

নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও 

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে কোরবানির পশু জবাই,চামড়া সংরক্ষণ এবং যথাযথভাবে লবণ প্রয়োগ বিষয়ে ঈদগাঁও উপজেলায় প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

সোমবার (১৮মে) অনুষ্ঠিত প্রশিক্ষণে উপজেলা বিভিন্ন এতিমখানার চামড়া সংগ্রহকারী প্রতি নিধি ও কষাইরা অংশগ্রহণ করেছেন। প্রশিক্ষণ কর্মসূচিতে সভাপতিত্ব করেন ঈদগাঁও উপজেলা নির্বাহী অফিসার মংচিংনু মারমা।

প্রশিক্ষণে কোরবানির পশু সঠিক নিয়মে জবাই, চামড়া ছাড়ানোর কৌশল, চামড়ার গুণগত মান বজায় রাখা, সংরক্ষণের পদ্ধতি এবং যথানিয়মে লবণ প্রয়োগের গুরুত্ব সম্পর্কে বিস্তারিত ধারণা প্রদান করা হয়।
এতে প্রশিক্ষক হিসেবে ছিলেন ভেটেরিনারি সার্জন ডাঃ মোঃ মাহাবুবুর রহমান,উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা শহিদুল ইসলাম তালুকদার তারা অংশগ্রহণকারীদের ব্যবহারিক ও তাত্ত্বিক বিভিন্ন দিক তুলে ধরে চামড়া নষ্ট হওয়া রোধে সচেতন হওয়ার আহ্বান জানান।

বক্তারা বলেন, সঠিকভাবে চামড়া সংরক্ষণ করা গেলে এর গুণগত মান বজায় থাকে। দেশের অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়ে। তাই সংশ্লিষ্ট সবাইকে সচেতনতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা