নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও
প্রবাস জীবনে ঈদগাঁও উপজেলা স্থানীয়দের একমাত্র আস্থার ঠিকানা ও বিপদের বন্ধু প্রবাসী শামসুল আলম। তিনি চরম দু:সময়ে নেতাকর্মীদের পাশে থেকেই খোঁজখবর নিয়ে যাচ্ছেন প্রতিনিয়ত।
অসহায় পরিবারের কন্যার বিয়েসাদী থেকে শুরু করে সবক্ষেত্রেই দুরন্তপনার ছুটেই এসেছেন এই মানবিক ব্যাক্তিটি। হতদরিদ্রদের পাশে সব সময় অবস্থান নেন তিনি। তাঁর কাছে যিনি সহযোগিতা চেয়েছেন,তাকে ফিরিয়ে দেননি খালি হাতে। পাশে থাকার চেষ্টা অব্যাহত রেখেছেন সহায়তার মাধ্যমে।
প্রবাসে উপজেলার আওতাধীন বিভিন্ন ইউনিয়ন লোকজনকে সোনার হরিণ নামের চাকুরী দিয়েই বুকে আগলে রেখেছেন। প্রতিক্ষনে প্রতিমুহূর্তেই তাদের খোঁজখবরও নিচ্ছেন। প্রবাস থেকে দেশে স্থানীয়দের আপদে বিপদে নারী-পুরুষের পাশে থাকার চেষ্টা চালিয়ে যাচ্ছেন একমাত্র শামশুল আলম। বন্যা কবলিত পরিবারের মাঝে সামর্থ অনুয়ায়ী ত্রানসামগ্রী পৌঁছে দিয়েই মানবিকতার উজ্জল দৃষ্টান্ত স্থাপন করেছেন। অসুস্থ রোগীদের খবর নিয়ে বিভিন্ন ভাবে সহায়তা দিয়ে পাশে রয়েছেন তিনি।
দেশে চরম দু:সময়ে নেতাকর্মীদের পাশে ছিলেন এবং কঠিন সময়ে প্রতিমুহুর্তে যোগাযোগ রক্ষা করেন শামশুল আলম। এটি স্বরণ করেন নেতা কর্মীরা। খোঁজ নিয়ে ক্লান্ত হননি, তিনি সহায়তাও পাঠিয়েছেন।
ঈদগাঁওয়ের উত্তর মাইজ পাড়ার নিবাসী প্রবাসী রুহুল আমিন মক্কা জেল হাজতে থাকা অবস্থায় ইন্তেকাল করেছেন। মরহুমের মৃত্যুর পরবর্তী যাবতীয় অফিসিয়াল কার্যক্রম সম্পন্ন করেছেন শামসু। আন্তরিক প্রচেষ্টা ও সার্বিক ব্যবস্থাপনায় জেদ্দায় মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। রাষ্ট্র যখন একজন প্রবাসীর দাফনের ব্যবস্থা করতে পারেনা,ঠিক তখনই রাষ্ট্রের অধিবাসী প্রবাসীরাই সেই মহৎ দায়িত্ব পালনে নজির স্থাপন করেছেন, প্রবাসীদের আস্থার টিকানা শামশুল আলম।
পাশাপাশি প্রবাস জীবনে বিপদ মুহূর্তে ছুটে এসে বারংবার মানবতার পরিচয় দিয়ে যাচ্ছেন তিনি।
বিপদ মুহূর্তে বন্ধুর পরিচয় সেটি প্রমান করছেন প্রবাসী শামসুল আলম। অসহায়ত্ব মানুষের পাশে তাঁর উদার মানবিকতার পরিচয় হচ্ছেন আসল কাজ। মানবিক সহায়তায় অনেকে নতুন জীবন শুরু করেছেন।