• শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
Headline
বিলাইছড়ি থানা পরিদর্শন করলেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তফাজ্জল হাসান বিলাইছড়িতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত চক্রশালা স্কুলে৩৩ বছরের শিক্ষকতা শেষে অশ্রুসিক্ত বিদায়, ফুলেল ভালোবাসায় সিক্ত রমা ভট্টাচার্য বিলাইছড়ির ধূপ্যাচর ত্রিরত্ন বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান সম্পন্ন নাইক্ষ্যংছড়িতে দুই দিনব্যাপী ‘সিএইচটি ইয়ুথ ক্যাম্প অনুষ্ঠিত দুর্গম পাহাড়ে মাতৃ ও শিশুর স্বাস্থ্য সুরক্ষায় সেনাবাহিনীর উদ্যোগ, জুরাছড়িতে ৬৭ জনকে প্রশিক্ষণ প্রদান বিলাইছড়িতে কৃষকদের মসলা চাষের ওপর প্রশিক্ষণ সম্পন্ন পটিয়ার মঠপাড়া তুচ্ছ ঘটনার জেরে গভীর রাতে বাবা-ছেলের ওপর হামলার ঘটনায় থানায় ৫ জনের বিরুদ্ধে মামলা ফারুয়া ইউনিয়ন কৃষকদের মাঝে  সার বিতরণ বিএনপি নেতা সুইপ্রু মারমার মৃত্যুতে উপজেলা বিএনপির গভীর শোক

লামায় বিচার চেয়ে ছাত্র ফেডারেশন পক্ষ থেকে গুম, খুন ও ধর্ষণের বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ

Reporter Name / ১৯৭ Time View
Update : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬

মো. ইসমাইলুল করিম নিজস্ব প্রতিবেদক :
পার্বত্য জেলার বান্দরবানের লামা উপজেলায় বিক্ষোভ সমাবেশ করেছে। তনু থেকে রামিসা-আছিয়া, চিংমা খিয়াংসহ পাহাড় ও সমতলে সংঘটিত সকল গুম, খুন, ধর্ষণ ও বলাৎকারের ঘটনার বিচার দাবিতে। সোমবার (২৫ মে) সকাল সাড়ে ১১টায় লামা উপজেলা পরিষদের সামনের সড়কে বাংলাদেশ ছাত্র ফেডারেশন, লামা উপজেলা শাখার উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ ছাত্র ফেডারেশন লামা উপজেলা শাখার সহ-সভাপতি জয় ত্রিপুরার সভাপতিত্বে এবং সহ-সাধারণ সম্পাদক জৈবা ত্রিপুরার সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন, বাংলাদেশ ছাত্র ফেডারেশন বান্দরবান জেলা শাখার সংগঠক জাহেদুল ইসলাম এবং গণসংহতি আন্দোলন লামা উপজেলা শাখার সমন্বয়কারী ফরিদ উদ্দিন।

সমাবেশে বক্তারা বলেন, তনু থেকে শুরু করে রামিসা, আছিয়া কিংবা পাহাড়ি জনপদের চিংমা খিয়াং—কোনো হত্যাকাণ্ডেরই এখন পর্যন্ত সুষ্ঠু বিচার নিশ্চিত হয়নি। পাহাড় কিংবা সমতল, কোথাও নারী ও শিশুরা নিরাপদ নয়। গুম, খুন, ধর্ষণ ও বলাৎকারের মতো জঘন্য অপরাধের বিচারহীনতার সংস্কৃতির কারণেই অপরাধীরা বারবার পার পেয়ে যাচ্ছে।

বাংলাদেশ ছাত্র ফেডারেশন বান্দরবান জেলা শাখার সংগঠক জাহেদুল ইসলাম বলেন, “অতি দ্রুত সময়ে সকল গুম, খুন ও ধর্ষণের ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিত করতে হবে। অন্যথায় এ ধরনের অপরাধ আরও বেড়ে যাবে।” সমাবেশ থেকে অবিলম্বে সকল গুম, খুন ও ধর্ষণের ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। একই সঙ্গে দাবি আদায়ে ব্যর্থ হলে ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে দেশব্যাপী আরও তীব্র আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন নেতারা।বিক্ষোভ সমাবেশে বাংলাদেশ ছাত্র ফেডারেশন ও গণসংহতি আন্দোলনের স্থানীয় বিভিন্ন স্তরের নেতাকর্মীসহ সাধারণ শিক্ষার্থীরা অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা