• বুধবার, ০৩ জুন ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
Headline
নাইক্ষ্যংছড়ি১১ বিজিবির মানবিক সহায়তা পেল ১৩ অসহায় পরিবার বিগত ২৪ মে ঘুমধুমে মাইন বিস্ফোরণে নিহত ৩ পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের মানবিক সহায়তা প্রদান নাইক্ষ্যংছড়ি সীমান্তে শূন্য লাইনে পরিত্যক্ত মর্টারের গোলা বিস্ফোরণে মিয়ানমারের এক কিশোর নিহত নাইক্ষ্যংছড়িতে ৫০ হাজার ইয়াবাসহ এক যুবক ৩৪; বিজিবির হতে আটক পর্যটকদের পদচারণায় মুখরিত কক্সবাজার নাইক্ষ্যংছড়ি রামু সিএনজি ভাড়া নৈরাজ্য নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী এ্যাড.দীপেনকে মন্ত্রীত্ব পদে রাখার দাবিতে বিলাইছড়ি বিএনপির প্রতিবাদ ইযাবার শ্রোত থামাবে কে নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তে ১০ হাজার ইয়াবা উদ্ধার রামু পূর্ব সীমান্তের নিউজ ডেক্সের আত্মপ্রকাশ, সভাপতি হামিদুল হক মার্শাল -সেক্রেটারি শাহাব উদ্দিন সিকদার তথ্য ভিত্তিক ওয়েবসাইট “ঈদগাঁও সিটি ডটকম” এর আনুষ্ঠানিক যাত্রা

নাইক্ষ্যংছড়ি১১ বিজিবির মানবিক সহায়তা পেল ১৩ অসহায় পরিবার

Reporter Name / ৪৬ Time View
Update : মঙ্গলবার, ২ জুন, ২০২৬

আমিনুল ইসলাম
নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধিঃ

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে গরিব, অসহায় ও মাইন বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ১৩টি পরিবারের মাঝে মানবিক সহায়তা প্রদান করেছে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)। মঙ্গলবার (২ জুন) ব্যাটালিয়নের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে এসব সহায়তা বিতরণ করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, মানবিক কার্যক্রমের অংশ হিসেবে নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন ও ঘুমধুম ইউনিয়নের দুইটি দরিদ্র পরিবারের মাঝে সেলাই মেশিন এবং আটটি পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। এছাড়া সীমান্ত এলাকায় বিভিন্ন সময়ে মাইন বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত তিনটি পরিবারের পুনর্বাসনের লক্ষ্যে ছাগল, সেলাই মেশিন ও নগদ অর্থ সহায়তা দেওয়া হয়েছে।

সহায়তা পাওয়া পরিবারগুলো বিজিবির এমন উদ্যোগে সন্তোষ প্রকাশ করে জানায়, এই সহায়তা তাদের জীবিকা নির্বাহ ও স্বাবলম্বী হওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ করে মাইন বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য এ সহযোগিতা নতুন করে ঘুরে দাঁড়ানোর সুযোগ সৃষ্টি করবে।

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়জুল কবির বলেন, দেশের সীমান্ত সুরক্ষা, চোরাচালান ও মানবপাচার প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ নিয়ন্ত্রণ এবং অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সামাজিক স্থিতিশীলতা বজায় রাখতে বিজিবি দীর্ঘদিন ধরে বিভিন্ন জনকল্যাণমূলক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। তিনি বলেন, সীমান্তবর্তী জনগণের সঙ্গে পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তিনি আরও জানান, বিজিবির চলমান মানবিক কার্যক্রমের অংশ হিসেবে ভবিষ্যতেও অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের জীবনমান উন্নয়নে বিভিন্ন সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা