• মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
Headline
নাইক্ষ্যংছড়ি১১ বিজিবির মানবিক সহায়তা পেল ১৩ অসহায় পরিবার বিগত ২৪ মে ঘুমধুমে মাইন বিস্ফোরণে নিহত ৩ পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের মানবিক সহায়তা প্রদান নাইক্ষ্যংছড়ি সীমান্তে শূন্য লাইনে পরিত্যক্ত মর্টারের গোলা বিস্ফোরণে মিয়ানমারের এক কিশোর নিহত নাইক্ষ্যংছড়িতে ৫০ হাজার ইয়াবাসহ এক যুবক ৩৪; বিজিবির হতে আটক পর্যটকদের পদচারণায় মুখরিত কক্সবাজার নাইক্ষ্যংছড়ি রামু সিএনজি ভাড়া নৈরাজ্য নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী এ্যাড.দীপেনকে মন্ত্রীত্ব পদে রাখার দাবিতে বিলাইছড়ি বিএনপির প্রতিবাদ ইযাবার শ্রোত থামাবে কে নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তে ১০ হাজার ইয়াবা উদ্ধার রামু পূর্ব সীমান্তের নিউজ ডেক্সের আত্মপ্রকাশ, সভাপতি হামিদুল হক মার্শাল -সেক্রেটারি শাহাব উদ্দিন সিকদার তথ্য ভিত্তিক ওয়েবসাইট “ঈদগাঁও সিটি ডটকম” এর আনুষ্ঠানিক যাত্রা

পর্যটকদের পদচারণায় মুখরিত কক্সবাজার

Reporter Name / ৩৭ Time View
Update : মঙ্গলবার, ২ জুন, ২০২৬

এম আবু হেনা সাগর, ঈদগাঁও

ঈদুল আজহার টানা ছুটিকে ঘিরে সমুদ্র নগরী কক্সবাজারে স্থানীয় এবং দূরদূরান্তে পর্যটকদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে।
বিশেষ করে, ঈদের পরেরদিন শুক্রবার বিকেল থেকে পর্যটক সৈকতে ভিড় করতে শুরু করেন। তাদের সঙ্গে স্থানীয় দর্শনার্থীরাও। সৈকতের দুটি পয়েন্ট জুড়ে দেখা যায় ঈদের অনাবিল আনন্দে প্রাণবন্ত আয়োজন।

(২রা জুন) সরেজমিনে দেখা যায়, পর্যটকেরা কেউ নামেন সমুদ্রস্নানে,কেউ পরিবার-পরিজন নিয়ে ঘুরে বেড়াচ্ছেন ধু ধু বালিয়াড়িতে। আবার অনেকে স্মরণীয় মুহূর্তগুলো ক্যামেরার ফ্রেমে বন্দি করতে মহাব্যস্ত সময় পার করতেই চোখে পড়ে। কেউ উত্তাল ঢেউয়ের তালে সাঁতরাচ্ছে।
আর কেউ সমুদ্রের নোনা পানিতে গা ভাসাচ্ছে।
ঢাকার বাড্ডা থেকে আসা সাইফুল জানান, ঈদে ছুটিতে আনন্দ উপভোগ করতে পরিবার নিয়ে সমুদ্র নগরী কক্সবাজারে ছুটে আসা। সেই সাথে কয়েকটি কয়েকটি দর্শনীয় স্থান ঘুরে বেড়াব।

সৈকতের ডলফিন মোড়স্থ কলাতলী পয়েন্টের সমুদ্র সৈকত সেলফি তুলছেন বেশ কয়জোড়া দম্পতি। তাদের মতে,পাহাড়-সাগর এবং সূর্যাস্ত উপভোগে দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে আসা। সূর্য ডুবছে, এটি চমৎকার দৃশ্য। এই মুহূর্ত আমরা ক্যামেরা ফ্রেমে বন্দি করে রেখেছি।

ঈদের পরদিন থেকে আজ অবধি পযন্ত পর্যটকে ভরপুর কক্সবাজার। সমুদ্র সৈকতে ভীড়। যেই যার যার অবস্থান থেকে ব্যস্ত। খাবার হোটেলসহ সৈকতের পাশে অবস্থিত নানা মার্কেটে স্থানীয় ও দূরদূরান্তের পর্যটকে মুখর হয়ে উঠে। পর্যটকের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় পর্যটনসংশ্লিষ্ট ব্যবসায়ীদের মাঝে আশার আলো দেখা দেয়।
এদিকে পর্যটক ও স্থানীয় দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে নিরাপত্তা গড়ে তুলেছেন ট্যুরিস্ট পুলিশ। ডলফিন মোড়সহ বিভিন্ন স্থানে পুলিশের উপস্থিতি চোখে পড়ে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা