• সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
Headline
পটিয়া উদীয়মান যুবক গোলাম মোস্তাফার ইন্তেকাল: জানাজা  সম্পন্ন, বিভিন্ন মহলের শোক  ৫ কোটি ৩৫ লাখ টাকা ব্যয়ে ঈদগাঁও উপ-স্বাস্থ্য কেন্দ্রের নতুন ভবন নির্মাণ হচ্ছে নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে -১০ টি মালিক বিহিন বার্মীজ গরু জব্দ জাতীয় পার্টি সদস্য সচিব রনি সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছন  দক্ষিণ জেলা জাতীয় পার্টি অকালে না ফেরার দেশে চলে গেলেন ঈদগাঁওর ইউনুস কোম্পানী ফারুয়া ইউনিয়নে আশিকা কর্তৃক ত্রাণ পাচ্ছে আরও  ৬০০ পরিবার চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবার মানে ইতিবাচক পরিবর্তন…. প্রশাসনিক দায়িত্বের পাশাপাশি নিয়মিত রোগী দেখেন স্বাস্থ্য কর্মকর্তা ঈদগাঁওতে ভারীবর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন,নগদ অর্থ ও শুকনো খাদ্য বিতরণ লামায় টানা বর্ষণে ক্ষতিগ্রস্থ ব্রিজ ভেঙে পড়েছে দুর্ভোগে সাধারণ মানুষ শৃঙ্খলা ফেরাতে প্রশাসনের কঠোর বার্তা……. ঈদগাঁও বাজারে যত্রতত্র পয়েন্টে ফুটপাত দখল, চলাচলে চরম দূর্ভােগ

জালালাবাদে অভিযানে তিন মাদক কারবারিসহ ৬ হাজার পিস ইয়াবা উদ্ধার

Reporter Name / ১১৮ Time View
Update : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও 

ঈদগাঁওতে পুলিশের অভিযানে তিন মাদক কার বারিসহ ৬ হাজার পিছ ইয়াবা উদ্ধার করা হয়। এসময় একটি মিনি টমটম জব্দ করা হয়। ১১ই জুন (বৃহস্পতিবার) ভোররাতে ঈদগাঁও থানা পুলিশের এক চৌকস দল অভিযান পরিচালনা করে।
গ্রেফতারকৃতরা হলো, মধ্যম পোকখালীর জিল্লুর রহমান,মোঃ কাইয়ুম, ইসলামাবাদের মোহাম্মদ নুরুল হুদা ভুট্টু। 

পুলিশ সূত্র মতে, ১১জুন ভোর রাতে ঈদগাঁও থানার রাত্রিকালীন ডিউটিতে নিয়োজিত এস আই (নিঃ) মুজিবুর রহমান সঙ্গীয় ফোর্সসহ ঈদগাঁও বাজার এলাকায় অবস্থান করছিলেন। ভোররাত অনুমানিক ৩টা২০ মিনিট একটি মিনি টমটম গাড়ি দ্রুত গতিতে জালালাবাদের পূর্ব লরাবাগের দিকে যেতে দেখে সন্দেহ হলে পুলিশ গাড়িটির পিছু নেয়। পরবর্তী ভোর অনুমান সাড়ে ৩টার দিকে ইউপিস্থ পূর্ব লরাবাগ এরশাদ স্টোরের সামনে পাকা রাস্তার উপর গাড়িটি থামাতে সক্ষম হয় পুলিশ।

স্থানীয় জনগণের উপস্থিতিতে তল্লাশি চালিয়ে আসামী জিল্লুর রহমানের প্যান্টের পকেট থেকে ৪ হাজার পিস,কাইয়ুমের প্যান্টের পকেট থেকে ২ হাজার পিসসহ মোট ছয় হাজার পিস হালকা কমলা রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। 
এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মিনি টমটম গাড়ি ও মাদক বিক্রির নগদ টাকা জব্দ করা হয়। 

ধৃত আসামীদের বিরুদ্ধে ২০১৮ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় ঈদগাঁও থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়।  (মামলা নং- ১২/৭৪)।

​ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ জানান, মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে ও  মাদকের সাথে জড়িত কাউকে ছাড় দেওয়া হবেনা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা