• মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
Headline
কাপ্তাই হ্রদে ভাসমান  মরদেহ উদ্ধার পটিয়া উদীয়মান যুবক গোলাম মোস্তাফার ইন্তেকাল: জানাজা  সম্পন্ন, বিভিন্ন মহলের শোক  ৫ কোটি ৩৫ লাখ টাকা ব্যয়ে ঈদগাঁও উপ-স্বাস্থ্য কেন্দ্রের নতুন ভবন নির্মাণ হচ্ছে নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে -১০ টি মালিক বিহিন বার্মীজ গরু জব্দ জাতীয় পার্টি সদস্য সচিব রনি সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছন  দক্ষিণ জেলা জাতীয় পার্টি অকালে না ফেরার দেশে চলে গেলেন ঈদগাঁওর ইউনুস কোম্পানী ফারুয়া ইউনিয়নে আশিকা কর্তৃক ত্রাণ পাচ্ছে আরও  ৬০০ পরিবার চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবার মানে ইতিবাচক পরিবর্তন…. প্রশাসনিক দায়িত্বের পাশাপাশি নিয়মিত রোগী দেখেন স্বাস্থ্য কর্মকর্তা ঈদগাঁওতে ভারীবর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন,নগদ অর্থ ও শুকনো খাদ্য বিতরণ লামায় টানা বর্ষণে ক্ষতিগ্রস্থ ব্রিজ ভেঙে পড়েছে দুর্ভোগে সাধারণ মানুষ

ইসলামাবাদে নদীভাঙ্গন এলাকা পরিদর্শন করলেন এমপি লুৎফুর রহমান কাজল

Reporter Name / ৭৬ Time View
Update : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও

ঈদগাঁও উপজেলার ইসলামাবাদে (ঈদগাঁও নদীর) ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেন কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল। মঙ্গলবার (১৬জুন) দুপুরে তিনি জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনের ভাঙনস্থল পরিদর্শন করেছেন।

​পরিদর্শনকালে সংসদ সদস্য ভাঙনের তীব্রতা ও এর ফলে বিদ্যালয়, স্থানীয় সড়ক এবং আশপাশের বসতবাড়ির ঝুঁকির বিষয়টি সরেজমিনে পর্যবেক্ষণ করেন। এসময় স্থানীয় বাসিন্দারা ভাঙন রোধে তাদের দুশ্চিন্তার কথা তুলে ধরেন এবং দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানান।

​জনগণের দাবির প্রেক্ষিতে সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল বলেন, “জনগুরুত্বপূর্ণ এই এলাকাটিকে নদীভাঙনের হাত থেকে রক্ষা করা আমাদের অগ্রাধিকার। বিদ্যালয়সহ স্থানীয় বসতবাড়ি ও অবকাঠামো রক্ষায় ভাঙন পরিস্থিতি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করা হচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে দ্রুত সমন্বয় করে ভাঙন রোধে প্রয়োজনীয় কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে।

​এলাকাবাসী আশা প্রকাশ করেন, সংসদ সদস্যের এই পরিদর্শনের ফলে দ্রুত প্রতিরক্ষা বাঁধ নির্মাণের উদ্যোগ নেওয়া হবে এবং বিদ্যালয়সহ জনবসতি নদীগর্ভে বিলীন হওয়ার হাত থেকে রক্ষা পাবে।

​পরিদর্শনকালে জেলা বিএনপির সহ সভাপতি এম মমতাজুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবদু শুক্কুর, জালালাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর তাজ জনি, ইসলামাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি হুমায়ুন কবির কোম্পানী, বিএনপি নেতা মোজাম্মেল হক সাবেক ছাত্রদল নেতা নুরুল হুদা নকশাসহ গণ্যমান্য ব্যক্তিবর্গও স্থানীয়রা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা