• মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
Headline
কাপ্তাই হ্রদে ভাসমান  মরদেহ উদ্ধার পটিয়া উদীয়মান যুবক গোলাম মোস্তাফার ইন্তেকাল: জানাজা  সম্পন্ন, বিভিন্ন মহলের শোক  ৫ কোটি ৩৫ লাখ টাকা ব্যয়ে ঈদগাঁও উপ-স্বাস্থ্য কেন্দ্রের নতুন ভবন নির্মাণ হচ্ছে নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে -১০ টি মালিক বিহিন বার্মীজ গরু জব্দ জাতীয় পার্টি সদস্য সচিব রনি সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছন  দক্ষিণ জেলা জাতীয় পার্টি অকালে না ফেরার দেশে চলে গেলেন ঈদগাঁওর ইউনুস কোম্পানী ফারুয়া ইউনিয়নে আশিকা কর্তৃক ত্রাণ পাচ্ছে আরও  ৬০০ পরিবার চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবার মানে ইতিবাচক পরিবর্তন…. প্রশাসনিক দায়িত্বের পাশাপাশি নিয়মিত রোগী দেখেন স্বাস্থ্য কর্মকর্তা ঈদগাঁওতে ভারীবর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন,নগদ অর্থ ও শুকনো খাদ্য বিতরণ লামায় টানা বর্ষণে ক্ষতিগ্রস্থ ব্রিজ ভেঙে পড়েছে দুর্ভোগে সাধারণ মানুষ

এ্যাড ঃদীপেন দেওয়ান এমপির পক্ষ থেকে রাজস্থলীতে ক্যান্সারে আক্রান্ত মহিবুল্ল্যাহর পরিবারকে আর্থিক সহায়তা প্রদান।

Reporter Name / ১৩১ Time View
Update : বুধবার, ১৭ জুন, ২০২৬

রাজস্থলী (রাঙ্গামাটি প্রতিনিধি)

রাঙামাটির রাজস্থলী উপজেলায় ক্যান্সারে আক্রান্ত এক পরিবারের কাছে আর্থিক সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে। পার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী এডভোকেট দীপেন দেওয়ান এমপির ব্যক্তিগত উদ্যোগে এ সহায়তা দেওয়া হয়।
এমপির পক্ষে বুধবার রাজস্থলী উপজেলার পাথরবন পাড়ার আক্রান্ত পরিবারের সদস্যদের হাতে আর্থিক সহায়তা তুলে দেন বিএনপির নেতা জিকু কুমার দে ও উপজেলা যুবদলের আহবায়ক শামীম আহম্মদ রুবেল ।
এ সময় জিকু কুমার দে বলেন, অসুস্থ পরিবারের সহায়তার জন্য স্থানীয় একটি সামাজিক যোগাযোগে আহ্বান জানানো হলে বিষয়টি মন্ত্রীর নজরে আসে। পরে তিনি ব্যক্তিগতভাবে পরিবারটিকে সহযোগিতা করার নির্দেশ দেন।
জিকু বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় এ্যাড ঃদীপেন দেওয়ান পাহাড়ে সব সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতির বন্ধন অটুট রাখতে এবং মানুষের সুখ-দুঃখে পাশে থাকতে কাজ করে যাচ্ছেন। একই সঙ্গে তিনি বৈষম্যহীন উন্নয়ন নিশ্চিত করে পার্বত্য অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে নিরলসভাবে কাজ করছেন বলেও উল্লেখ করেন।
অপর দিকে যুবদলের আহবায়ক শামীম আহম্মদ রুবেল বলেন, পাহাড়ের সব সম্প্রদায়কে সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রীর ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
সহায়তা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আবদুল জব্বার, কৃষক দলের সাধারণ সম্পাদক সুমন খান, তাঁতী দলের সভাপতি মোহাম্মদ সাদেক, পাথরবন পাড়ার সাবেক মেম্বার শফিকুল ইসলাম মিটু, সহ বিএনপি যুবদল তাঁতীদলের সদস্য গন উপস্থিত ছিলেন। এদিকে বিএনপির নেতা জিকু কুমারের মুটোফোন থেকে আক্রান্ত রোগীর সাথে কথা বলছেন এমপি এ্যাড ঃদীপেন দেওয়ান। তিনি রোগীকে আরো বড় পরিসরে চিকিৎসার জন্য সহায়তা প্রদানের আশ্বাস দেন এবং রোগীর প্রতি সমবেদনা জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা