• মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
Headline
কাপ্তাই হ্রদে ভাসমান  মরদেহ উদ্ধার পটিয়া উদীয়মান যুবক গোলাম মোস্তাফার ইন্তেকাল: জানাজা  সম্পন্ন, বিভিন্ন মহলের শোক  ৫ কোটি ৩৫ লাখ টাকা ব্যয়ে ঈদগাঁও উপ-স্বাস্থ্য কেন্দ্রের নতুন ভবন নির্মাণ হচ্ছে নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে -১০ টি মালিক বিহিন বার্মীজ গরু জব্দ জাতীয় পার্টি সদস্য সচিব রনি সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছন  দক্ষিণ জেলা জাতীয় পার্টি অকালে না ফেরার দেশে চলে গেলেন ঈদগাঁওর ইউনুস কোম্পানী ফারুয়া ইউনিয়নে আশিকা কর্তৃক ত্রাণ পাচ্ছে আরও  ৬০০ পরিবার চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবার মানে ইতিবাচক পরিবর্তন…. প্রশাসনিক দায়িত্বের পাশাপাশি নিয়মিত রোগী দেখেন স্বাস্থ্য কর্মকর্তা ঈদগাঁওতে ভারীবর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন,নগদ অর্থ ও শুকনো খাদ্য বিতরণ লামায় টানা বর্ষণে ক্ষতিগ্রস্থ ব্রিজ ভেঙে পড়েছে দুর্ভোগে সাধারণ মানুষ

রামুর গর্জনিয়ার পোয়াংগেরখিলে দাতা সদস্য নির্বাচিত হলেন সাংবাদিক হাফিজ

Reporter Name / ৭৬ Time View
Update : শুক্রবার, ১৯ জুন, ২০২৬

প্রেস বিজ্ঞপ্তি:

রামুর ঐতিহ্যাবাহী গর্জনিয়ার পোয়াংগেরখিল সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করেছেন- গর্জনিয়া ইউনিয়নের উদীয়মান রাজনৈতিক ব্যক্তিত্ব ও সাংবাদিক হাফিজুল ইসলাম চৌধুরী। এই দায়িত্বে থেকে বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার পরিবেশ রক্ষায় তিনি গুরুত্বপূর্ণ অবদান রাখায় নির্বাচিত হয়েছিলেন উপজেলার শ্রেষ্ট এসএমসি সভাপতিও।

এবার ওই বিদ্যালয়ের দাতা সদস্য হিসাবে নির্বাচিত হয়েছেন তিনি। রামুর পূর্বাঞ্চলের শিক্ষাকে এগিয়ে নিতে গর্জনিয়ার প্রখ্যাত জমিদার ও দানবির আলহাজ্ব হাকিম মিঞা চৌধুরী ১৯২৩ সালে জমি দানের মধ্য দিয়ে পোয়াংগেরখিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যাত্রা শুরু করে। যা ক্লাস্টার স্কুলে রূপ নেয়।

সূত্র জানিয়েছে- পোয়াংগেরখিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মূল দাতা আলহাজ্ব হাকিম মিঞা চৌধুরীর উত্তরাধিকার হিসাবে বংশের সদস্যদের মনোনীত একক প্রার্থী হিসাবে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সাবেক সফল সভাপতি ও সাংবাদিক হাফিজুল ইসলাম চৌধুরী এবার দাতা সদস্য নির্বাচিত হয়েছেন। এছাড়া তিনি নিজেও বিদ্যালয়ের জন্য চার শতক জমি দান করেছেন। একারণে পরবর্তীতে তিনি আজীবন দাতা হিসাবে মূল্যায়ীত হবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা