• রবিবার, ২১ জুন ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
Headline
নাইক্ষ্যংছড়ির বাইশারীতে চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন, সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি লামায় বৃদ্ধাশ্রমের জায়গা সীমানা ও মালিকানা নিয়ে সংঘর্ষ, সেনা-পুলিশ মোতায়েন কক্সবাজার স্টুডেন্ট ফোরাম, রাজশাহীর নতুন কমিটি অনুমোদন জালালাবাদে ক্ষুদে ফুটবলার নয়ন ঢাকা ফুটবল লীগে সুযোগ পেল ইসলামাবাদ ইউনিয়ন বিএনপির কমিটি বিলুপ্ত পটিয়ায় সাবেক কমিশনার নুরুল ইসলাম এর  বড়ভাই আবু তালেবের  ইন্তেকাল,   জানাজা সম্পুর্ন: বিভিন্ন মহলের শোক।  বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সদর ইউপি প্রশাসকের সাহবুব ইলাহীর বিরুদ্ধে টোল ইজারা সহ বিভিন্ন অনিয়মের অভিযোগ লামায় পাহাড়িকা প্লান্টেশনে অর্থ আত্মসাৎ: সাবেক তত্ত্বাবধায়ক কারাগারে রামুর গর্জনিয়ার পোয়াংগেরখিলে দাতা সদস্য নির্বাচিত হলেন সাংবাদিক হাফিজ ঈদগাঁওতে যোগদানের ১মাস ৯দিনের মাথায় ইউএনও মংচিংনু মারমার বদলি

নাইক্ষ্যংছড়ির বাইশারীতে চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন, সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি

Reporter Name / ২৭ Time View
Update : শনিবার, ২০ জুন, ২০২৬

আমিনুল ইসলাম
নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধিঃ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী বাজারে চাঁদাবাজি ও সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ী ও সাধারণ জনগণের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে প্রশাসনকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন বক্তারা।
শনিবার (২০ জুন) বিকেল ৫টার দিকে বাইশারী বাজার এলাকায় আয়োজিত মানববন্ধনে স্থানীয় ব্যবসায়ী, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং সাম্প্রতিক সময়ে কৃষক ছৈয়দ নুরের ওপর সংঘটিত হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেন।
পরে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন বাইশারী বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সভাপতি ও সাবেক বাইশারী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আবদুল করিম বান্টু, কমিটির সিনিয়র সহ-সভাপতি মাওলানা আবদুল গফুর, ব্যবসায়ী নেতা মাওলানা আবদুর রহিম, মো. ছলিম, বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব ও সমাজসেবক মাওলানা রফিক বসরী, সাংবাদিক আবদুর রশিদ, মোস্তফা কামালসহ অন্যান্য ব্যবসায়ী নেতৃবৃন্দ।
বক্তারা অভিযোগ করে বলেন, সম্প্রতি কৃষক ছৈয়দ নুরের ওপর হামলার ঘটনায় অভিযুক্ত কামাল জড়িত থাকলেও এখনো তাকে গ্রেফতার করা হয়নি। তারা দাবি করেন, অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে এর আগেও বাইশারী বাজারের ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায়, ভয়ভীতি প্রদর্শন এবং মালামাল লুটপাটের একাধিক অভিযোগ রয়েছে। কিন্তু বিভিন্ন সময়ে অভিযোগ দেওয়া হলেও রহস্যজনক কারণে তার বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, “বাইশারী বাজারে দীর্ঘদিন ধরে কিছু অসাধু ব্যক্তি চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে আসছে। এসব কর্মকাণ্ড বন্ধে প্রশাসনের দৃশ্যমান পদক্ষেপ জরুরি। অন্যথায় সাধারণ ব্যবসায়ী ও জনগণ আরও বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবে।”
তারা আরও বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্ত কামালকে গ্রেফতার করা না হলে বাইশারী বাজারের সব ব্যবসা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা, যানবাহন চলাচল বন্ধসহ কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। এ বিষয়ে প্রশাসনকে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।
এদিকে, কৃষক ছৈয়দ নুরের ওপর হামলার ঘটনায় পুরো এলাকায় চরম ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে। স্থানীয় বাসিন্দারা আইনশৃঙ্খলা বাহিনীর দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন এবং ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
উল্লেখ্য, গত শনিবার সকালে নিজ জমিতে কাজ করার সময় সন্ত্রাসী হামলার শিকার হন বাইশারী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড লম্বাবিল এলাকার বাসিন্দা ছৈয়দ নুর (৫৫)। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
এবিষযে জানতে চাইলে
নাইক্ষ্যংছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাম্মেল হক সাংবাদিক দের
বলেন চাদাবাজ সন্ত্রাসীকে বাইশিরী এলকায় পেলে সাথে সাথে পুলিশ কে জানালে পুলিশ আইনহত ব্যাবস্হানেবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা