নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও
জেলার আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং জনসেবামূলক কার্যক্রমে উল্লেখযোগ্য অবদান রাখার স্বীকৃতিস্বরূপ টানা দুই মাস শ্রেষ্ঠত্বের সম্মাননা অর্জন করলো ঈদগাঁও থানা।
জানা যায়, চলতি বছরের মে এবং জুন মাসে থানার সার্বিক কার্যক্রম,অপরাধ নিয়ন্ত্রণ, ওয়ারেন্ট তামিল,মাদকবিরোধী অভিযান, জন বান্ধব পুলিশিংসহ পেশাদার দায়িত্ব পালনে সন্তোষজনক সাফল্যের জন্য কক্সবাজার জেলা পুলিশ সুপার এ,এন,এম সাজেদুর রহমানের কাছ থেকে বিশেষ স্বীকৃতি,পুরস্কার গ্রহণ করেন ঈদগাঁও থানা।
জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় এ সম্মাননা প্রদান করা হয়। এই সময় জেলার বিভিন্ন থানার কার্যক্রম মূল্যায়নের ভিত্তিতে ঈদগাঁও থানাকে ধারাবাহিক সাফল্যের জন্য শ্রেষ্ঠ ইউনিট হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।
পুলিশ সূত্র মতে, জনসাধারণের নিরাপত্তা নিশ্চিতকরণ, অপরাধীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা,মাদক ও সন্ত্রাসবিরোধী কার্যক্রম জোরদারকরণ এবং জনগণের সঙ্গে পুলিশের সম্পর্ক উন্নয়নে ঈদগাঁও থানা গুরুত্ব পূর্ণ ভূমিকা পালন করে আসছে। সে ধারাবাহিক তায় টানা দুই মাস এই অর্জন সম্ভব হয়েছে।
এ অর্জনে থানার সকল কর্মকর্তা ও সদস্যদের আন্তরিক প্রচেষ্টা,স্থানীয় জনগণের সহযোগিতার কথাও উল্লেখ করা হয়। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও ঈদগাঁও থানা একইভাবে পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে জনগণের আস্থা আরও সুদৃঢ় করবে।
পুলিশ সুপারের কাছ থেকে টানা দুই মাসের এই স্বীকৃতি ঈদগাঁও থানার জন্য যেমন গৌরবের, তেমনি জেলার আইনশৃঙ্খলা রক্ষায় কর্মরত পুলিশ সদস্যদের জন্যও একটি অনুপ্রেরণার মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।